ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতার মালা পরিয়ে গণধোলাই দিল শিক্ষার্থীরা ​কুকুর হত্যা মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

কেরানীগঞ্জে এয়ার ফ্রেশনার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল তরুণ শ্রমিকের

ঢাকার উপকণ্ঠ কেরানীগঞ্জে একটি এয়ার ফ্রেশনার তৈরির রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে মো. ছাব্বির রহমান (১৯) নামে এক তরুণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার কালিন্দি ইউনিয়নের গদারবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছাব্বির রহমানের বাড়ি পাবনা জেলার সদর থানায়। তার বাবার নাম মো. শফিকুল ইসলাম। জীবিকার তাগিদে তিনি কেরানীগঞ্জের ওই কারখানায় কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কারখানায় পুরোদমে উৎপাদন কাজ চলছিল। হঠাৎ করেই কারখানার ভেতর থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, এয়ার ফ্রেশনার তৈরিতে ব্যবহৃত দাহ্য রাসায়নিক উপাদান থেকেই এই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। বর্তমানে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে যান কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক। তিনি এই মৃত্যুকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, ‘‘প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। কারখানাটির অনুমোদন ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।’’

এ সময় প্রশাসনের পক্ষ থেকে নিহতের শোকসন্তপ্ত পরিবারকে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদিকে আবাসিক এলাকায় এ ধরনের ঝুঁকিপূর্ণ রাসায়নিক কারখানা গড়ে ওঠায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন

কেরানীগঞ্জে এয়ার ফ্রেশনার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল তরুণ শ্রমিকের

আপডেট সময় ০৭:৩৬:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬