ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৫:১১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬৪৭ বার পড়া হয়েছে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত যাত্রীবাহী অ্যাম্বুলেন্সে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজ এলাকার মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বড় ধরনের আতঙ্ক সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে মাগুরা যাওয়ার পথে কুচিয়ামোড়া এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে অ্যাম্বুলেন্সটিতে (ঢাকা মেট্রো ছ ৭১-৪৫৩১) আগুন ধরে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, আগুনের কারণে এক্সপ্রেসওয়ের ওই লেনে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

​মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল। কুচিয়ামোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে গাড়িতে থাকা রোগীসহ চারজন যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন, যার ফলে বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার বলেন, ​খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। তবে এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

আপডেট সময় ০৫:১১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬