ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ভোলাহাটে মানসম্মত গমবীজ উৎপাদনে ৫০ কৃষকের মাঝে সার-বীজ ও ড্রাম বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় উন্নত মানের গমের আবাদ বৃদ্ধি ও মানসম্মত বীজ সংরক্ষণের লক্ষ্যে কৃষকদের মাঝে বিশেষ প্রণোদনা বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ৫০ জন নির্বাচিত কৃষকের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাটের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদ। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী।

কৃষি বিভাগ জানায়, মানসম্মত গমবীজ উৎপাদনের প্রদর্শনী প্লট তৈরির জন্য প্রত্যেক কৃষককে ২০ কেজি উন্নত মানের গমবীজ দেওয়া হয়েছে। এর সঙ্গে সার হিসেবে দেওয়া হয়েছে ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি, ১৮ কেজি এমওপি, ১৭ কেজি জিপসাম, ১ কেজি জিংক সালফেট এবং ১ কেজি বোরন। এছাড়া উৎপাদিত বীজ যাতে কৃষকরা সঠিকভাবে সংরক্ষণ করতে পারেন, সেজন্য প্রত্যেককে ৩টি করে সংরক্ষণের ড্রাম এবং একটি করে সাইনবোর্ড প্রদান করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এএও) আখতারুজ্জামানসহ কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

কৃষি কর্মকর্তারা জানান, এই প্রণোদনার মাধ্যমে কৃষকরা প্রদর্শনী প্লটে গম চাষ করবেন এবং উৎপাদিত ফসল মানসম্মত বীজ হিসেবে প্রদত্ত ড্রামে সংরক্ষণ করবেন, যা পরবর্তী মৌসুমে ভালো ফলন নিশ্চিত করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

ভোলাহাটে মানসম্মত গমবীজ উৎপাদনে ৫০ কৃষকের মাঝে সার-বীজ ও ড্রাম বিতরণ

আপডেট সময় ০৬:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫