ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরীমনির দেহরক্ষীদের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদ গড়ছেন গণপূর্তের প্রকৌশলী রেজাউল করিম জমির বিরোধে বিষ দিয়ে নষ্ট ৭ হাজার ফুলকপির চারা, ক্ষতি ৩ লাখ টাকা কর্মচারীর সঙ্গে নিজের মেয়েকে ধরলেন বাবা, ক্ষিপ্ত হয়ে মেরে ফেললেন যুবককে দুই-এক মাসের মধ্যে শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী মৌলভীবাজারে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ ‘শেখ হাসিনা শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে আনতে হবে’ শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়ার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫০ লাখ টাকার চুক্তিতে খাগড়াছড়ির ডিএফও পদ বাগালেন তারিকুল ইসলাম ঢাকা মেডিকেলে অনিয়ম-দুর্নীতির অভিযোগ শুনলেন দুদক চেয়ারম্যান

পরীমনির দেহরক্ষীদের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে মারধর, মাথা ফাটানোর অভিযোগ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৫০৩ বার পড়া হয়েছে

আদালতে জামিন নিতে আসা চিত্রনায়িকা পরীমনির দেহরক্ষীদের বিরুদ্ধে এক বিচারপ্রার্থীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সাংবাদিকদের মারধর, মুঠোফোন কেড়ে নেওয়া এবং আদালতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এসব ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীদের। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেছেন, তিনি ঘটনাগুলো দেখেননি। তবে এমন কিছু ঘটে থাকলে তা অনাকাঙ্ক্ষিত। আদালত প্রাঙ্গণে পুলিশের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজ আদালতে আত্মসমর্পণ করেন পরীমনি। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। এদিন পরীমনির সঙ্গে কালো পোশাক পরা ১১ জন দেহরক্ষী ছিলেন। আদালতের সামনে পরীমনির দেহরক্ষীর আঘাতে মাথা ফেটে যাওয়ার অভিযোগ করেন সুজন চন্দ্র নামের এক বিচারপ্রার্থী। তাঁর বড় ভাই দৈনিক আমাদের মাতৃভূমিকে জানান, পারিবারিক জমিসংক্রান্ত মামলায় তাঁরা আদালতে এসেছিলেন। দুই ভাই আদালতের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পরীমনির দেহরক্ষীরা তাঁদের ধাক্কা দেন এবং সুজনের মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা থেকে রক্ত বের হতে থাকে। সুজনের বড় ভাই বলেন, ‘আমরা দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ পরীমনির দুজন দেহরক্ষী এসে ধাক্কা দেয় আর মাথায় আঘাত করে।’ ঘটনার পর উপস্থিত কয়েকজন তাঁদের পাশের হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। আদালতে ঢুকতে বাধা, সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা আজ সকাল সাড়ে নয়টার দিকে একটি সাদা ব্যক্তিগত গাড়িতে আদালত প্রাঙ্গণে আসেন পরীমনি। কিছুক্ষণ গাড়িতে অবস্থানের পর বেলা ১১টা ৪০ মিনিটে নামেন তিনি। পরে লিফটে উঠে প্রথমে ভুল আদালতকক্ষে ঢোকেন পরীমনি। তাঁর আইনজীবীর সহকারী সেখানে গিয়ে অন্য আদালতে শুনানি হওয়ার কথা জানালে তিনি বিরক্তি প্রকাশ করেন। এরপর আরেকটি আদালতকক্ষে গিয়ে সেখানেও শুনানি হবে না জানতে পেরে একতলা নিচে সংশ্লিষ্ট আদালতে যান। বেলা ১১টা ৫৫ মিনিটে সেখানে পৌঁছে পেছনের বেঞ্চে বসেন তিনি। এ সময় পরীমনির দেহরক্ষীদের বিরুদ্ধে সাংবাদিক ও কয়েকজন আইনজীবীকে আদালতে ঢুকতে বাধা দেওয়া এবং অসদাচরণের অভিযোগ ওঠে। উপস্থিত আইনজীবী ও সাংবাদিকেরা এর প্রতিবাদ জানান। আদালতকক্ষে অতিরিক্ত ভিড় ও হট্টগোলের মধ্যে জামিন আবেদনের শুনানি হয়। পরীমনির আইনজীবী আদালতকে জানান, তাঁর মক্কেল আগের দিন অসুস্থ থাকায় হাজির হতে পারেননি। তিনি আত্মসমর্পণ করে জামিন চাইছেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। শুনানির পর আদালত ভবনের নিচেও কয়েকজন সাংবাদিককে মারধর ও তাঁদের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর দেহরক্ষীদের বিরুদ্ধে। পরে সাংবাদিকেরা মুঠোফোন ফেরত পান। গাড়িতে ওঠার আগে পরীমনিও এক ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। তাঁকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়।’ মুঠোফোন হাতে থাকা ওই ব্যক্তি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ভিডিও করছিলেন। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে পরীমনি গাড়িতে উঠে আদালত প্রাঙ্গণ ছাড়েন। যা বললেন পরীমনির আইনজীবী এসব অভিযোগের বিষয়ে নীলাঞ্জনা রিফাত বলেন, ‘আমি এ ধরনের ঘটনা দেখিনি। যদি সাংবাদিকদের সঙ্গে এমন কিছু ঘটে থাকে, তাহলে এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি সেখানে ছিলাম না, তাই সরেজমিনে কী ঘটেছে, সে সম্পর্কে মন্তব্য করতে পারছি না।’ দীর্ঘদিন আদালতে আসা–যাওয়ার কারণে সাংবাদিকদের সঙ্গে পরীমনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানান এই আইনজীবী। তাঁর বক্তব্য, এদিন অনেক ভিড় হয়েছিল। সেই ভিড়ের মধ্যে কী ঘটেছে, তা তিনি নিজে দেখেননি। নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে নীলাঞ্জনা রিফাত বলেন, ‘পুলিশ যদি ঠিকমতো নিরাপত্তা দিত, তাহলে আপনাদের সঙ্গে এবং আমার আসামির সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা ঘটত না। পুলিশের আরও বেশি নিরাপত্তা দেওয়া উচিত ছিল।’ পরোয়ানার পরদিন জামিন নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গতকাল বুধবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। পরীমনি উপস্থিত না হওয়ায় তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত আবেদন নামঞ্জুর করে জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। ২০২২ সালের ৬ জুলাই মামলাটি করেন নাসির উদ্দিন মাহমুদ। তাঁর অভিযোগ, ২০২১ সালের জুনে ঢাকা বোট ক্লাবে পরীমনি তাঁকে গ্লাস ও মুঠোফোন ছুড়ে মারেন এবং ভয়ভীতি দেখান। অন্যদিকে ওই ঘটনায় এর আগেই নাসিরসহ অন্যদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছিলেন পরীমনি। নাসিরের মামলায় গত বছরের ২৬ জানুয়ারি অভিযোগ গঠন করেন আদালত। সেদিনও অনুপস্থিত থাকায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীমনির দেহরক্ষীদের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে মারধর, মাথা ফাটানোর অভিযোগ

পরীমনির দেহরক্ষীদের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে মারধর, মাথা ফাটানোর অভিযোগ

আপডেট সময় ০৪:১৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬