ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদ গড়ছেন গণপূর্তের প্রকৌশলী রেজাউল করিম জমির বিরোধে বিষ দিয়ে নষ্ট ৭ হাজার ফুলকপির চারা, ক্ষতি ৩ লাখ টাকা কর্মচারীর সঙ্গে নিজের মেয়েকে ধরলেন বাবা, ক্ষিপ্ত হয়ে মেরে ফেললেন যুবককে দুই-এক মাসের মধ্যে শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী মৌলভীবাজারে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ ‘শেখ হাসিনা শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে আনতে হবে’ শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়ার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫০ লাখ টাকার চুক্তিতে খাগড়াছড়ির ডিএফও পদ বাগালেন তারিকুল ইসলাম ঢাকা মেডিকেলে অনিয়ম-দুর্নীতির অভিযোগ শুনলেন দুদক চেয়ারম্যান আমির হামজার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন

মৌলভীবাজারে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

মৌলভীবাজারে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের পর তাঁর বাসায় রিভলবার রেখে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগে তুহিন আহমদ (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বড়কাঁপন আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাসা থেকে চারটি গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়। পুলিশের সন্দেহের ভিত্তিতে অস্ত্র উপস্থাপনকারী তুহিন আহমদকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পূর্ববিরোধের জেরে গত ৩ নভেম্বর ভুক্তভোগী শফিকুল ইসলাম লিটনকে অপহরণ করে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরবর্তী সময়ে তাঁকে অস্ত্র মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে তাঁর বাসায় রিভলবার রাখা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় অস্ত্র আইন, ১৮৭৮ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় মৌলভীবাজার সদর মডেল থানায় পৃথক দুটি মামলা (নং ৫(১১)২০২৬ ও ৬(১১)২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদ গড়ছেন গণপূর্তের প্রকৌশলী রেজাউল করিম

মৌলভীবাজারে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

আপডেট সময় ০৩:২৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬