ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শওকত আলীর অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান গতি বাড়িয়েছে দুদক স্বাস্থ্য অধিদপ্তরের আউটসোর্সিং কর্মী নিয়োগে ঘুষের সিন্ডিকেটের অভিযোগ আর্জেন্টিনা ফাইনালে হারের পর সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কুমিল্লা নগরীতে অভিযানে ৩ জনকে জরিমানা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন লামিন ইয়ামাল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য স্পেনের জয়ে যা লিখলেন শাকিব-বুবলী-অপু দাবি বাস্তবায়নে ৩ আগস্ট অবস্থান কর্মসূচির ঘোষণা গণপূর্ত কর্মচারী ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিংয়ের একক প্রতিবাদকারী শাকিলের জীবননাশের আশঙ্কা রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৫১৩ বার পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপ ফাইনালের পদক বিতরণী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত না মিলিয়ে আলোচনার জন্ম দিয়েছেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা নিশ্চিত করে ‘লা রোহা’।

ফাইনালে আর্জেন্টিনার রক্ষণভাগে লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে শুরু করেছিলেন ২৮ বছর বয়সী রোমেরো। তবে চোটের কারণে ৭০তম মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। এর আগে প্রথমার্ধের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন মার্তিনেজও।

ম্যাচ শেষে পদক বিতরণী অনুষ্ঠানে দুই দলের খেলোয়াড়দের হাতে পদক তুলে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম। এ সময় রোমেরো ইনফান্তিনো ও শেইনবামের সঙ্গে করমর্দন করলেও ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা শুরু হয়।

অনুষ্ঠানে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।

বিশ্বকাপ ফাইনালে উপস্থিত হওয়া প্রথম দায়িত্বশীল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়েন ট্রাম্প। ম্যাচের আগে ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে ছবি তুলতে দেখা যায় তাকে।

ফাইনালের আগে ট্রাম্প ও ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিবাদের প্রস্তুতিও নিয়েছিল কয়েকটি মানবাধিকার সংগঠন। দর্শকদের মধ্যে ‘লাল কার্ড’ বিতরণ করা হয়, যাতে ট্রফি প্রদান অনুষ্ঠানের সময় তারা প্রতিবাদ জানাতে পারেন।

ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ভবিষ্যতে আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেয়ির সঙ্গে নিজের বন্ধুত্বের কথা উল্লেখ করে বলেন, “লিওনেল মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন।

অন্যদিকে, কুসংস্কারের কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেয়ি ফাইনাল দেখতে স্টেডিয়ামে যাননি। তিনি আগের ম্যাচগুলোর মতো একই জ্যাকেট পরে বাসা থেকেই খেলা দেখেন।

ফাইনালের আগে ও পরে স্টেডিয়ামে ট্রাম্পকে ঘিরে দর্শকদের দুয়ো ও শিসও শোনা যায়। ম্যাচ চলাকালে তাকে লক্ষ্য করে দর্শকদের প্রতিক্রিয়া স্টেডিয়ামের পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে।

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে নামা আর্জেন্টিনা শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়। তবে ম্যাচের ফলের পাশাপাশি ট্রাম্পের সঙ্গে ক্রিস্তিয়ান রোমেরোর করমর্দন না করার ঘটনাটিই এখন ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি।
তথ্যসূত্র: স্কাই নিউজ, ইয়াহু স্পোটর্স

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শওকত আলীর অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান গতি বাড়িয়েছে দুদক

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

আপডেট সময় ০৫:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬