ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের মামলার পরও বহাল এএসপি, জানেন না এসপি-ডিআইজি মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ

মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত

‘রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় গোপালগঞ্জের মুকসুদপুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মুকসুদপুর উপজেলার টেংরাখোলা এলাকার আগারী অভয় আশ্রমে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদের উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, সহকারী ভূমি কর্মকর্তা আবিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আ. ছালাম খান, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সংরক্ষণ এবং স্থানীয় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। মৎস্যসম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত

আপডেট সময় ০৯:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬