ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে ২ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার ডিপিডিসির সাবেক প্রধান প্রকৌশলী বেলায়েত হোসেনের পরিবারের অবৈধ সম্পদ নাটোরে জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন, নিরাপদ মাথা গোঁজার ঠাঁই চান বিধবা জাহানারা পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪, আদালতে ১৭৩ ৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না : রিজভী

জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন, নিরাপদ মাথা গোঁজার ঠাঁই চান বিধবা জাহানারা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান সওদাগর বাড়িতে জরাজীর্ণ একটি ঘরে বৃদ্ধ মায়ের সঙ্গে বসবাস করছেন বিধবা জাহানারা বেগম ও তাঁর চার সন্তান। পরিবারের উপার্জনক্ষম কোনো ব্যক্তি না থাকায় দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি।

সরেজমিনে দেখা যায়, বসতঘরটির অবস্থা অত্যন্ত নাজুক। ঘরের টিন ও বেড়ার বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে। কোথাও কোথাও বেড়া ও খুঁটি ভেঙে ঘরটি প্রায় মাটির সঙ্গে মিশে যাওয়ার উপক্রম হয়েছে। ঘরের মেঝে নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই ভেতরে পানি জমে যায়। ফলে ছোট ছোট শিশুদের নিয়ে চরম দুর্ভোগে পড়তে হয় পরিবারটিকে।

জাহানারা বেগম জানান, স্বামীর মৃত্যুর পর চার সন্তানকে নিয়ে তিনি নিজের বৃদ্ধ মায়ের সঙ্গে এই ঘরেই বসবাস করছেন। পরিবারের কোনো উপার্জনক্ষম সদস্য না থাকায় অন্যের সহায়তায় ও খেয়ে না খেয়ে কোনো রকমে দিন চলে। আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এই ঘরটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা সম্ভব হয়নি। বৃষ্টি নামলেই ঘরের ভেতর পানি ঢুকে পড়ে। তখন শিশু সন্তানদের নিয়ে নির্ঘুম রাত কাটাতে হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, নুরুজ্জামান সওদাগরের মৃত্যুর পর তাঁর দুই ছেলে অন্যত্র বসবাস শুরু করেন। এরপর থেকে বৃদ্ধ মায়ের সঙ্গে বিধবা মেয়ে জাহানারা বেগম তাঁর দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে এই ভাঙা ঘরেই দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের ভাষ্য, ঘরটির বর্তমান অবস্থা এতই শোচনীয় যে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বর্ষাকালে ঘরে পানি ঢুকে পড়ায় শিশু ও বৃদ্ধাকে নিয়ে পরিবারটির ভোগান্তি চরমে পৌঁছায়।

সাহায্যের আকুতি জানিয়ে জাহানারা বেগম বলেন, “একটি নিরাপদ ঘর নির্মাণের সামর্থ্য আমার নেই। সরকারি সহায়তা বা সমাজের বিত্তবানরা একটু এগিয়ে এলে সন্তানদের নিয়ে অন্তত নিরাপদে মাথা গোঁজার ঠাঁই পেতাম।”

পরিবারটি সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে। একই সঙ্গে রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের কাছে একটি নিরাপদ ঘর নির্মাণে জরুরি সহযোগিতার আবেদন জানিয়েছে।

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাতুজ জামান বলেন, “বিষয়টি যাচাই-বাছাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে ২ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার

জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন, নিরাপদ মাথা গোঁজার ঠাঁই চান বিধবা জাহানারা

আপডেট সময় ০৬:০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬