ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের মামলার পরও বহাল এএসপি, জানেন না এসপি-ডিআইজি মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ

পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:৫৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৃজনী বিদ্যানিকেতনের (পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আজ ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার খানের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জায়েদ বিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন ও স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল কুদ্দুস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক পারভীন নাহার, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার, একাদশ শ্রেণির শিক্ষার্থী তনুশ্রী রায় প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “আজকের এ দিনটি তোমাদের জীবনের অন্যতম একটি স্মরণীয় দিন। তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ—মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকের এই নতুন আঙিনায় প্রবেশ করেছ। তোমাদের এই ক্যাম্পাস শুধু ইটের তৈরি কোনো দালানকোঠা নয়, এটি তোমাদের স্বপ্ন গড়ার কারিগর। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছায়াতলে থেকে তোমরা পড়াশোনা করার সুযোগ পাচ্ছ, এটা তোমাদের জন্য অনেক বড় সৌভাগ্য ও গৌরবের বিষয়।

“উচ্চ মাধ্যমিক বা কলেজজীবনের এই দুটি বছর মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তোমরা এই দুটি বছর কীভাবে কাটাচ্ছ, তার ওপর নির্ভর করবে তোমাদের ভবিষ্যৎ জীবনের সফলতা। তাই প্রতিটি ঘণ্টা, প্রতিটি দিনকে তোমাদের কাজে লাগাতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এ চ্যালেঞ্জিং সময়ে নিজেদের টিকিয়ে রাখতে হলে প্রথাগত শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তিতে নিজেদের দক্ষ করে তুলতে হবে।”

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন।

এর আগে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটের আমন্ত্রণে ইউনিট অফিস পরিদর্শন করেন এবং সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

উপাচার্য ও বাঁধনের প্রধান উপদেষ্টা ছাড়াও এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান এবং বাঁধন পবিপ্রবির সাবেক সাধারণ সম্পাদক শাহ তৈমুর রহমান তামিম।

সৌজন্য সাক্ষাতে বাঁধন পবিপ্রবি ইউনিটের সভাপতি মো. নজরুল ইসলাম সংগঠনের সার্বিক বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করেন। এ সময় উপাচার্য বলেন, বাঁধন পবিপ্রবি ইউনিটের যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবে।

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বাঁধন পবিপ্রবি ইউনিটের সহ-সাংগঠনিক সম্পাদক নাফিউল আলম নাহিদ, কোষাধ্যক্ষ মো. জুবাইদ হোসেন, দপ্তর সম্পাদক ওমর সাইদ নাঈম, তথ্য ও শিক্ষা সম্পাদক বখতিয়ার উল্লাহ চৌধুরী লাবিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুকতিয়া বুলবুলিসহ বাঁধনের সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

আপডেট সময় ০৫:৫৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬