ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন, নিরাপদ মাথা গোঁজার ঠাঁই চান বিধবা জাহানারা পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪, আদালতে ১৭৩ ৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না : রিজভী কমলাপুর কাস্টমসে মঈনুল-সুমি সিন্ডিকেটের দাপট, বদলি হয় কর্মকর্তারা ৯৯৯-এ ফোন, ১৫ মিনিটে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সঙ্গে হাত মিলিয়েছে। যারা দেশের মানুষকে গুম-খুন করেছে, সেই ফ্যাসিস্টদের সঙ্গেও তারা হাত মিলিয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর মনোহরদী উপজেলায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মনোহরদী জোনাল অফিসের আওতায় কাটাবাড়িয়া অভিযোগ কেন্দ্র উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, একদিকে ভারত থেকে হুংকার দেওয়া হয়, ডিসেম্বরে তিনি ফিরবেন; অন্যদিকে দেশ থেকে হুংকার দেওয়া হয়, ডিসেম্বরে সরকার পতন করবে। তারা দুই পরাজিত শক্তি এক হয়েছে।

মন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র ও দেশকে রক্ষার জন্য ৭১-এ যুদ্ধ করে দেশকে স্বাধীন করা হয়েছে, ভারতের প্রভুত্ব করার জন্য নয়। দেশের মানুষ ভারতের প্রভুত্ব মেনে কখনোই দেশে বসবাস করবে না। বাংলার মানুষ পারস্পরিক স্বার্থের মধ্য দিয়ে বন্ধুত্ব করতে চায়, প্রভুত্ব মেনে নয়।

ভারত সুষ্ঠুভাবে পানি বণ্টন না করলে চীনের সহযোগিতা নিয়ে তিস্তা ব্যারেজ করে বর্ষার মৌসুমে পানি আটকানোর কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, মনোহরদী জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী ফযীলত রাব্বী মু’মিমাহ, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, কাচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আলম হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬