ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, জরিমানা ৯ লাখ টাকা ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানো, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটে সাদাপাথর এক্সপ্রেস বাস থেকে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১ জবিতে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক আতশবাজি পোড়ালে রোগ সারে, বিজেপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী
গাজীপুরে লিফটে রোগীর মৃত্যু, আজিমপুরে ৬৪ কোটি টাকার কার-পার্কিং অচল

তদন্তে লাইসেন্স বাতিলের সুপারিশের পরও সরকারি প্রকল্পে কাজ পেয়ে যাচ্ছে রওশন এলিভেটরস

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬১৫ বার পড়া হয়েছে

গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকে রোগীর মৃত্যুর ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান রওশন এলিভেটরসের লাইসেন্স বাতিলের সুপারিশ করেছিল তদন্ত কমিটি। একই প্রতিষ্ঠান রাজধানীর আজিমপুর সরকারি কলোনিতে প্রায় ৬৪ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্বয়ংক্রিয় কার-পার্কিং ভবনের কাজও করেছে। নির্মাণকাজ শেষ হওয়ার দুই বছরেরও বেশি সময় পার হলেও চারটি দরজা দিয়ে বৃষ্টির পানি প্রবেশ করায় এখনো চালু হয়নি পার্কিং ব্যবস্থা। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল পরিশোধ করা হয়েছে।

দুটি আলোচিত সরকারি প্রকল্পেই রওশন এলিভেটরসের সম্পৃক্ততা থাকায় প্রতিষ্ঠানটির কাজের মান, সক্ষমতা, রক্ষণাবেক্ষণ ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে গাজীপুরের ঘটনায় তদন্ত প্রতিবেদনে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশের পরও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না হওয়ায় বিষয়টি আরও আলোচনায় এসেছে। বরং গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে আগের মতোই কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের ১২ মে সকাল সাড়ে ১০টার দিকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগ থেকে সিসিইউতে নেওয়ার সময় মমতাজ বেগম (৫০) নামের এক রোগী লিফটে আটকা পড়েন। প্রায় ৪৫ মিনিট লিফটে আটকে থাকার পর তাঁর মৃত্যু হয়। ঘটনাটি জানাজানি হলে দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।

পরে এ ঘটনায় একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেনের স্বাক্ষরিত ওই প্রতিবেদনে রওশন এলিভেটরসের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়।

একই প্রতিবেদনে লিফট স্থাপনের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত গণপূর্ত অধিদপ্তরের ই/এম-১০ বিভাগের তৎকালীন নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হালিম, উপবিভাগীয় প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

তদন্ত প্রতিবেদনে রওশন এলিভেটরসের বিরুদ্ধে লাইসেন্স বাতিলের মতো কঠোর সুপারিশ থাকার পরও প্রতিষ্ঠানটির কার্যক্রমে দৃশ্যমান কোনো পরিবর্তন দেখা যায়নি। সরকারি বিভিন্ন প্রকল্পে প্রতিষ্ঠানটির কাজ অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, লিফট বিক্রির সময় কোম্পানির পক্ষ থেকে যেসব শর্ত নির্ধারণ করা হয়, সেগুলো সাধারণত প্রতিষ্ঠানটির স্বার্থকে প্রাধান্য দেয়। ক্রেতা বা গ্রাহকের স্বার্থ সেখানে যথাযথভাবে প্রতিফলিত হয় না বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে এমন শর্ত তৈরি করা সম্ভব হয় বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

রওশন এলিভেটরসকে ঘিরে প্রশ্ন তৈরি হয়েছে আজিমপুর সরকারি কলোনির স্বয়ংক্রিয় কার-পার্কিং ভবন প্রকল্প নিয়েও। গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন ১৩ তলা ভবনটির নির্মাণকাজ শেষ হলেও দীর্ঘ সময়েও চালু করা সম্ভব হয়নি স্বয়ংক্রিয় পার্কিং ব্যবস্থা।

প্রায় ৭ হাজার ২০০ বর্গফুট জায়গাজুড়ে নির্মিত এই স্থাপনায় ২৪০টি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। প্রকল্পটির জন্য ব্যয় ধরা হয়েছিল ৬৪ কোটি ৪৮ লাখ টাকা। কোরিয়ার প্রতিষ্ঠান স্যামজাং টেক লিমিটেডের সরঞ্জাম ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় রওশন এলিভেটরস লিমিটেডকে।

গণপূর্ত অধিদপ্তরের সূত্রের তথ্য অনুযায়ী, তিন বছরেরও বেশি সময় আগে প্রকল্পটির নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত স্বয়ংক্রিয় কার-পার্কিং ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রকল্পের বিল পরিশোধ করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, পার্কিং ভবনে প্রবেশের চারটি দরজা দিয়ে বৃষ্টির পানি ঢুকে পড়ে। এ কারণে স্বয়ংক্রিয় পার্কিংয়ের যন্ত্রপাতি ও ব্যবস্থা চালু করা যাচ্ছে না। এর ফলে প্রায় ৬৪ কোটি টাকার প্রকল্পটি প্রায় দুই বছর ধরে কার্যত অচল হয়ে আছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন, দীর্ঘদিন এভাবে পড়ে থাকলে অত্যাধুনিক ও ব্যয়বহুল যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যেতে পারে। তখন এগুলো পুনরায় মেরামত অথবা নতুন করে কেনার প্রয়োজন হতে পারে।

প্রকল্পটির সমস্যা সম্পর্কে জানতে চাইলে নিয়াজ মো. তানভীর আলম বলেন, ‘শেড না থাকায় দরজা দিয়ে পানি প্রবেশ করে। আমি দায়িত্বে থাকা অবস্থায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে বিষয়টি দেখিয়ে দিয়েছি। এখন কিছু হলে তার দায়-দায়িত্ব আমার নয়।’

প্রকল্পটির বিষয়ে রওশন এলিভেটরসের ব্যবস্থাপনা পরিচালক আবু ফায়েজের বক্তব্য জানতে মুঠোফোনে বার বার কল করা হলেও তিনি কোন উত্তর পাওয়া যায়নি

গাজীপুর হাসপাতালের লিফট দুর্ঘটনার বিষয়ে জানতে তৎকালীন ই/এম-১০ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিমের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি ওই সময় দায়িত্বে থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। পরে তিনি বলেন, ‘আমি ২০২৩ সালে সেখান থেকে চলে এসেছি।’

রওশন এলিভেটরসের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও প্রতিষ্ঠানটির সরকারি প্রকল্পে কাজ পাওয়ার বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনাগুলো আমার যোগদানের আগের। তাই রওশন এলিভেটরস সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে পারছি না। আর গাজীপুর হাসপাতালের লিফট দুর্ঘটনায় জড়িত প্রকৌশলীদের বিষয়েও খোঁজ নিতে হবে। দুটি বিষয়ে যদি হোয়াটসঅ্যাপে লিখে পাঠান তাহলে যাচাই করে ব্যবস্থা নিতে সহজ হবে।’

সার্বিক বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। পরে তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে বিস্তারিত প্রশ্ন পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

গাজীপুরের লিফট দুর্ঘটনার তদন্তে রওশন এলিভেটরসের লাইসেন্স বাতিলের সুপারিশ, সংশ্লিষ্ট প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ এবং আজিমপুরে প্রায় ৬৪ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত কার-পার্কিং ব্যবস্থা দীর্ঘ সময়েও চালু না হওয়ার ঘটনা—সব মিলিয়ে সরকারি প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানটির কাজের মান ও জবাবদিহি নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। একই সঙ্গে তদন্তে ব্যবস্থা নেওয়ার সুপারিশ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি কীভাবে গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে কাজ পেয়ে যাচ্ছে, সে বিষয়েও উঠছে প্রশ্ন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

গাজীপুরে লিফটে রোগীর মৃত্যু, আজিমপুরে ৬৪ কোটি টাকার কার-পার্কিং অচল

তদন্তে লাইসেন্স বাতিলের সুপারিশের পরও সরকারি প্রকল্পে কাজ পেয়ে যাচ্ছে রওশন এলিভেটরস

আপডেট সময় ০১:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬