ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী কিশোরগঞ্জে ভ্যানের ধাক্কায় ৬ বছরের শিশু রাফিয়ার মৃত্যু আইনশৃঙ্খলার অবনতি, সরকারের ব্যর্থতা স্পষ্ট হচ্ছে: চরমোনাই পীর রাজধানীতে ঝুম বৃষ্টি, ৮ ডিগ্রি কমল তাপমাত্রা থানা থেকে আদালতে নেওয়ার সময় দুই নেতা দিলো ‘জয় বাংলা’ স্লোগান সরি না বললে কি মেরে ফেলার হুমকিও দেবেন? প্রশ্ন পরীমনির কুমিল্লায় তিন দিনের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাসভবন সংরক্ষণে এনসিপির স্মারকলিপি

পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে জাতীয় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

স্মারকলিপিতে শ্রমিকদের ন্যূনতম মজুরির পাশাপাশি মোট মজুরির ৬০ শতাংশ মহার্ঘ ভাতা, ১০ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট, স্থায়ীভাবে পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু এবং কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (সিপিএফ) চালুর দাবি জানানো হয়েছে।

এ সময় মাহবুবুর রহমান বলেন, ২০২৩ সালে সর্বশেষ মজুরি নির্ধারণের পর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে বর্তমান মজুরি দিয়ে শ্রমিকদের পক্ষে পরিবার-পরিজন নিয়ে সম্মানজনক জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সারা দেশের পোশাকশ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে রাজপথে নেমেছেন।

তিনি অভিযোগ করেন, শ্রমিকদের ন্যায্য দাবিকে গুরুত্ব না দিয়ে আন্দোলনকে রাজনৈতিকভাবে প্রভাবিত হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে। এর মাধ্যমে শ্রমিকদের যৌক্তিক দাবিকে দুর্বল করার অপচেষ্টা করা হচ্ছে। মজুরি বোর্ডকে যথাসময়ে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রমিকদের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা সভাপতি হারুন সরকার এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া শাখার সাধারণ সম্পাদক মনসুর আলীর বিরুদ্ধে দায়ের করা মামলাসহ শ্রমিক ও নেতাদের নামে করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি। গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তিও দাবি করেন।

এদিকে, পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গত ১ নভেম্বর সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। আজ ৯ নভেম্বর ছিল দ্বিতীয় সভা। ওই সভায় শ্রমিকপক্ষ পোশাকশ্রমিকদের জন্য মাসিক সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেয়। শ্রমিক প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার জানান, উচ্চ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখেই এ প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে শ্রমিকপক্ষের প্রস্তাবের বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেয়নি মালিকপক্ষ। প্রস্তাবটি পর্যালোচনা, নিজেদের মধ্যে আলোচনা এবং আর্থিক হিসাব-নিকাশের জন্য তারা মজুরি বোর্ডের কাছে চার কার্যদিবস সময় চেয়েছে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। বোর্ডের পরবর্তী সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে আগের আট হাজার টাকা থেকে বাড়িয়ে এ মজুরি নির্ধারণ করা হয়েছিল, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এরপর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে নতুন করে মজুরি বাড়ানোর দাবি জোরালো হয়েছে।

শ্রমিকদের দাবি, শুধু মূল মজুরি বাড়ালেই হবে না; বাড়িভাড়া, খাদ্য, চিকিৎসা, যাতায়াত ও পরিবারের অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ করতে হবে। অন্যদিকে, শিল্পের সক্ষমতা ও উৎপাদন ব্যয়ের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। ফলে শ্রমিকদের জীবনমান নিশ্চিত করা এবং দেশের তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বজায় রাখার মধ্যে ভারসাম্য রেখে নতুন মজুরি নির্ধারণ এখন মজুরি বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি

পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি

আপডেট সময় ০৯:২০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬