ঢাকা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী কিশোরগঞ্জে ভ্যানের ধাক্কায় ৬ বছরের শিশু রাফিয়ার মৃত্যু আইনশৃঙ্খলার অবনতি, সরকারের ব্যর্থতা স্পষ্ট হচ্ছে: চরমোনাই পীর রাজধানীতে ঝুম বৃষ্টি, ৮ ডিগ্রি কমল তাপমাত্রা থানা থেকে আদালতে নেওয়ার সময় দুই নেতা দিলো ‘জয় বাংলা’ স্লোগান সরি না বললে কি মেরে ফেলার হুমকিও দেবেন? প্রশ্ন পরীমনির কুমিল্লায় তিন দিনের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাসভবন সংরক্ষণে এনসিপির স্মারকলিপি

অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা

সাফ টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়েই বিকেলে বসুন্ধরার এবিজি স্পোর্টস সিটিতে জাতীয় দলের অনুশীলনে যোগ দেন তিনি। হামজাকে পেয়ে বেশ প্রাণবন্ত ছিলেন অন্য ফুটবলাররাও। ঘণ্টা দেড়েকের বেশি সময় ধরে অনুশীলন করে জাতীয় দল।

সাফ ফুটবল নিয়ে উন্মাদনার কমতি নেই। প্রথম ম্যাচে হামজা খেলতে পারেননি। দেশে ফিরে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। তবে আজ হামজাসহ দলের কাউকেই সংবাদমাধ্যমের সামনে আনেনি টিম ম্যানেজমেন্ট। অনুশীলন মাঠের বাইরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফেডারেশন ও জাতীয় দল কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ।

দলের সঙ্গে অনুশীলন করার কথা ছিল ইংল্যান্ডপ্রবাসী আরেক ফুটবলার ফারহান আলী ওয়াহিদের। কিন্তু ফ্লাইট জটিলতায় সকালে পৌঁছাতে পারেননি তিনি। রাত পৌনে আটটায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন ফারহান। তাঁর ক্যাম্পে যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশের সাফের ২৮ সদস্যের স্কোয়াড পূর্ণাঙ্গ হয়েছে।

আগামীকাল ঢাকায় বাংলাদেশ দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করবেন ফারহান। হামজা ও ফারহান ফিফা উইন্ডোর মধ্যেই ক্লাব থেকে ছাড়পত্র পেয়েছেন। সেমিফাইনাল নিশ্চিত হলেও পরশু গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি

অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা

আপডেট সময় ০৯:১৩:০২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬