ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, জরিমানা ৯ লাখ টাকা ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানো, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটে সাদাপাথর এক্সপ্রেস বাস থেকে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১ জবিতে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক আতশবাজি পোড়ালে রোগ সারে, বিজেপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী

রাজধানীতে ঝুম বৃষ্টি, ৮ ডিগ্রি কমল তাপমাত্রা

দিনের শুরুতে ছিল ভ্যাপসা গরম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে জমতে থাকে মেঘ। সন্ধ্যা নামতেই বজ্রপাতের সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় ঝুম বৃষ্টি। সারাদিনের গরমের পর এই বৃষ্টি জনজীবনে এনে দিয়েছে স্বস্তি। সেই সঙ্গে ঢাকার তাপমাত্রা কমেছে প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পর শীতল বাতাসে রাজধানীবাসীর মনে জেগেছে শীতের আগমনী অনুভূতি।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। নিউমার্কেট, ফার্মগেট, পুরান ঢাকা, উত্তরা, বিমানবন্দর, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। একই সময়ে গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা ও কক্সবাজারেও বৃষ্টি হয়েছে। বৃষ্টির পাশাপাশি বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনাও ঘটেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৬ শতাংশ। এর আগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দমকা হাওয়ার ক্ষেত্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এ সময় রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে।

এর আগে সকালে দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

নভেম্বরের বৃষ্টিতে শীতের আভাস

নভেম্বর মাসে বৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ঋতুচক্রের কারণে এ সময়ে সাগরে সৃষ্ট নিম্নচাপ বা লঘুচাপের প্রভাবে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি হতে পারে। নভেম্বরের এমন বৃষ্টির পর ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করে। প্রকৃতিতে অনুভূত হতে থাকে শীতের আমেজ।

‘নভেম্বর রেইন’ ও গানের গল্প

‘নভেম্বর রেইন’ শুধু বৃষ্টির নাম নয়, এটি বিশ্ববিখ্যাত মার্কিন রক ব্যান্ড গানস এন’ রোজেসের একটি কালজয়ী গানের নামও। ১৯৯১ সালে প্রকাশিত ব্যান্ডটির ‘ইউজ ইওর ইলিউশন আই’ অ্যালবামে গানটি স্থান পায়। পরবর্তী সময়ে ১৯৯২ সালে এককভাবেও প্রকাশিত হয় এটি।

হার্ড রক ও ক্ল্যাসিক রকের মিশেলে তৈরি এই পাওয়ার ব্যালাড নব্বইয়ের দশকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বিশেষ করে, ‘Nothin’ lasts forever,…even cold November rain’—গানের এই পঙ্‌ক্তিটি শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত।

সময়ের সঙ্গে গানটি সংগীতপ্রেমীদের কাছে কালজয়ী হয়ে উঠেছে। তাই নভেম্বরের বৃষ্টি নামলেই প্রকৃতির পরিবর্তনের পাশাপাশি অনেক সংগীতপ্রেমীর মনেও বেজে ওঠে সেই পরিচিত সুর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

রাজধানীতে ঝুম বৃষ্টি, ৮ ডিগ্রি কমল তাপমাত্রা

আপডেট সময় ০৮:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬