ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চক্রান্তের অভিযোগ, এম. আর. এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদন নিয়ে প্রশ্ন ময়মনসিংহে ১৪ বোতল ভারতীয় তরল মাদকসহ তিনজন গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০ জন আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠি

সিলেট টেস্ট ড্র, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৫১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি ড্র হয়েছে। সিলেট টেস্ট সমতায় শেষ হলেও দুই টেস্টের সিরিজ হেরেছে বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৮ উইকেটে।

সিলেটের ফ্ল্যাট ট্র্যাকে পঞ্চম দিনের সকালেই আন্দাজ করা গিয়েছিল, এই টেস্টের ভাগ্যে ড্র-ই লেখা। তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমের দৃঢ় ব্যাটিংয়ে লাক্কাতুরার মাঠে আলোকস্বল্পতার কারণে শেষ পর্যন্ত ড্র নিশ্চিত হয়।

সোমবার (৯ নভেম্বর) আগের দিনের ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে শেষ দিনে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ৪৩ রান যোগ করতেই সফরকারীরা আরও ৩ উইকেট হারায়। এরপর ৩৬৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। কাভেম হজের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১৪২ রান।

জবাবে ৪০ রানেই দুই ওপেনার তানজিদ তামিম ও নাজমুল শান্তকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে আগের ইনিংসের ত্রাণকর্তা তাওহীদ হৃদয়ের ব্যাট আবারও দ্বিতীয় ইনিংসে ঢাল হয়ে দাঁড়ায়। সঙ্গে অভিজ্ঞ মুশফিকুর রহিমের সমর্থনে শেষ পর্যন্ত ড্র নিশ্চিত হয় দ্বিতীয় টেস্ট।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সিলেট টেস্ট ড্র, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় ০৪:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬