ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চক্রান্তের অভিযোগ, এম. আর. এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদন নিয়ে প্রশ্ন ময়মনসিংহে ১৪ বোতল ভারতীয় তরল মাদকসহ তিনজন গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০ জন আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠি

রোনালদোর পর পর্তুগালের ৭ নম্বর জার্সি পরবেন কে?

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৫২০ বার পড়া হয়েছে

জাতীয় দল থেকে অবসর ঘোষণার পর ক্রিশ্চিয়ানো রোনালদোর ৭ নম্বর জার্সি নিয়ে উঠছে প্রশ্ন। ভক্তরা জার্সিটি তুলে রাখার দাবি তুললেও ফিফার নিয়মের কারণে তা সম্ভব হচ্ছে না। রোনালদো-পরবর্তী সময়ে পর্তুগালের হয়ে ৭ নম্বর জার্সি পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন রাফায়েল লেয়াও। সম্ভাবনায় আছেন পেদ্রো নেতো ও গনসালো গেদেসও।

জর্জ বেস্ট, ডেভিড বেকহ্যাম, লুইস ফিগো কিংবা রাউল গঞ্জালেস—৭ নম্বর জার্সিতে আলো ছড়িয়েছেন ফুটবলের বহু কিংবদন্তি খেলোয়াড়। তবে আধুনিক ফুটবলে এই জার্সিকে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পরিচিত করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন তিনি। ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের পরিসংখ্যানের পাশাপাশি ৭ নম্বর জার্সিকেও পরিণত করেছেন একটি ব্র্যান্ডে।

জাতীয় দলে রোনালদোর অভিষেক হয়েছিল ১৭ নম্বর জার্সিতে। সতীর্থ লুইস ফিগো অবসরে যাওয়ার পর ৭ নম্বর জার্সি গায়ে তোলেন তিনি। এরপর দীর্ঘ ১৮ বছর এই জার্সি হয়ে ওঠে তাঁর ট্রেডমার্ক। এমনকি ‘সিআরসেভেন’ নামটিও বিশ্বজুড়ে পরিচিতি পায়।

অবসরের ঘোষণায় রোনালদো নিজেই বলেছেন, সময় এসেছে ৭ নম্বর জার্সিটি জাতীয় দলকে ফিরিয়ে দেওয়ার। তবে সিআরসেভেনের ভক্তরা এই ট্রেডমার্ক জার্সিটি তুলে রাখার অনুরোধ জানিয়েছেন। কিন্তু চাইলেই কি অবসরে পাঠানো যাবে এই জার্সি?

ফিফার নিয়ম বলছে, আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলগুলোর জার্সি নম্বর চিরতরে তুলে রাখার সুযোগ নেই। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের নির্দিষ্ট ক্রমিক নম্বর দিতে হয়। সে ক্ষেত্রে ২৬ সদস্যের স্কোয়াডে ১ থেকে ২৬ পর্যন্ত নম্বর বরাদ্দের বিধান রয়েছে। এ কারণে রোনালদোর অনুপস্থিতিতে পর্তুগালের হয়ে ৭ নম্বর জার্সি গায়ে দেখা গেছে রাফায়েল লেয়াওকে।

এর আগে ডিয়েগো ম্যারাডোনার ১০ নম্বর জার্সি তুলে রাখার অনুরোধ করেও ফিফার অনুমতি পায়নি আর্জেন্টিনা। ২০০২ বিশ্বকাপে সেই জার্সি পরেছিলেন আরিয়েল ওর্তেগা। তবে ক্লাব ফুটবলে চিত্রটা আলাদা। সেখানে জার্সি নম্বর অবসরে পাঠানোর নজির রয়েছে।

প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত কে হতে যাচ্ছেন রোনালদোর উত্তরসূরি? আপাতত দৌড়ে এগিয়ে রাফায়েল লেয়াও। সম্ভাবনায় রয়েছেন চেলসির পেদ্রো নেতোও। এ ছাড়া গনসালো গেদেসও পর্তুগালের হয়ে এই জার্সি পরেছেন। তবে উত্তরসূরি যিনিই হোন, রোনালদোর মতো কিংবদন্তির ছায়া পেরিয়ে ৭ নম্বর জার্সিতে নতুন ইতিহাস লেখা যে সহজ হবে না, তা অনেকটাই অনুমেয়।

ফুটবল থেকে রোনালদোর বিদায় হয়তো একদিন চূড়ান্ত হবে। কিন্তু পর্তুগালের ৭ নম্বর জার্সির সঙ্গে তাঁর নামের যে সম্পর্ক, তা মুছে ফেলা কঠিন। নিয়মের কারণে জার্সিটি থাকবে, তবে সেই জার্সিতে রোনালদোর মতো মহাকাব্য লিখতে পারবেন কি না নতুন কেউ, সেটিই এখন দেখার অপেক্ষা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

রোনালদোর পর পর্তুগালের ৭ নম্বর জার্সি পরবেন কে?

আপডেট সময় ১২:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬