ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চক্রান্তের অভিযোগ, এম. আর. এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদন নিয়ে প্রশ্ন ময়মনসিংহে ১৪ বোতল ভারতীয় তরল মাদকসহ তিনজন গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০ জন আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠি

আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে অফিস সহকারী বাসেদ মজুমদারের বিরুদ্ধে নারী শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ, অঙ্গভঙ্গির মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন এবং সরকারি পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রমে বাধা সৃষ্টির চেষ্টাসহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানের শিক্ষকদের তাঁকে ‘স্যার’ বলে সম্বোধন করতে বাধ্য করা এবং বর্তমান ও সাবেক অধ্যক্ষকে ভয়ভীতি, চাপ ও পেশিশক্তির প্রভাব খাটিয়ে অন্যায় কাজে বাধ্য করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

জানা গেছে, গত ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) একটি পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে পরিচালিত হয়। এ সময় ৭ অক্টোবর সংশ্লিষ্ট পরিদর্শকের কাছে অফিস সহকারী বাসেদ মজুমদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করা হয়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে প্রতিষ্ঠানের অধ্যক্ষ খান মো. কামরুজ্জামান স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ বাসেদ মজুমদারকে দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, ডিআইএর পরিদর্শন ও নিরীক্ষা চলাকালে নারী সহকর্মীদের সঙ্গে অশোভন অঙ্গভঙ্গি প্রদর্শনের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে সরকারি কাজে বাধা প্রদানের চেষ্টা করেছেন তিনি। এ বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, একজন অফিস সহকারী হয়েও প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে ‘স্যার’ সম্বোধন আদায় করতে বাধ্য করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একই সঙ্গে প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক অধ্যক্ষকে ভয়ভীতি প্রদর্শন, চাপ সৃষ্টি এবং পেশিশক্তির প্রভাব খাটিয়ে অন্যায় কাজে বাধ্য করার অভিযোগও উত্থাপিত হয়েছে।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, পেশাগত শৃঙ্খলা এবং নিরাপদ কর্মপরিবেশ বজায় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন এবং শিক্ষকদের ওপর প্রভাব বিস্তারের মতো অভিযোগ কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই।

এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, একজন অফিস সহকারীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে কি না। অভিযোগের প্রতিটি বিষয় নিরপেক্ষভাবে যাচাই করে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

তবে অভিযুক্ত বাসেদ মজুমদারের বক্তব্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

এ বিষয়ে বাসেদ মজুমদার কে একাধিকবার ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ

আপডেট সময় ০৬:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬