ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চক্রান্তের অভিযোগ, এম. আর. এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদন নিয়ে প্রশ্ন ময়মনসিংহে ১৪ বোতল ভারতীয় তরল মাদকসহ তিনজন গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০ জন আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠি
৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের অভিযোগ

সাবেক এমপি অসীম-অপু দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

নেত্রকোনা-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আওয়ামী লীগের সাবেক এই এমপি দম্পতির বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং অর্থ স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।

দুদকের এজাহার সূত্রে জানা গেছে, অসীম কুমার উকিলের বিরুদ্ধে ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি সম্পদ বিবরণীতে ৫৬ লাখ ১৯ হাজার ৪৩৭ টাকার সম্পদের তথ্য গোপন বা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে।

এজাহারে বলা হয়, অসীম কুমার উকিল তার সম্পদ বিবরণীতে ৭ কোটি ২০ লাখ ৩৫ হাজার ৩৩৩ টাকার সম্পদের তথ্য দেন। তবে যাচাইয়ে তার নামে ৭ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৭৭০ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। অন্যদিকে, তার গ্রহণযোগ্য আয় ছিল ৭ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৯৯২ টাকা। মোট ব্যয় বাদ দেওয়ার পর সম্পদ অর্জনের বৈধ উৎস দাঁড়ায় ৫ কোটি ৪৪ লাখ ১৩ হাজার ৪৪৮ টাকা। এর বাইরে তার নামে ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।

অন্যদিকে, অপু উকিলের বিরুদ্ধে ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৩৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া স্বামী অসীম কুমার উকিলের সঙ্গে যোগসাজশে ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।

দুদকের এজাহারে বলা হয়, অপু উকিলের নামে মোট ২ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৪৯৬ টাকার সম্পদ পাওয়া গেছে। তার গ্রহণযোগ্য আয় ৪ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৯৪৬ টাকা। তবে মোট ব্যয় ছিল ৫ কোটি ৬৬ লাখ ৭ হাজার ৮৩১ টাকা।

এজাহার অনুযায়ী, ২০১৬-১৭ থেকে ২০২০-২১ করবর্ষের মধ্যে চার দফায় স্বামী অসীম কুমার উকিলকে মোট ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা দেন অপু উকিল। দুদকের অভিযোগ, অর্থের অবৈধ উৎস ও প্রকৃত মালিকানা আড়াল করার উদ্দেশ্যে এসব অর্থ স্থানান্তর করা হয়। অসীম কুমার উকিলও তার আয়কর নথিতে ওই অর্থ পাওয়ার তথ্য উল্লেখ করেছেন।

অসীম কুমার উকিলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

অন্যদিকে, অপু উকিলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের অভিযোগ

সাবেক এমপি অসীম-অপু দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ০৪:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬