ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, তবু বহাল সিডিএর প্রকৌশলীরা বাজারদর যাচাই ছাড়াই ৬ হাজার কোটির গ্রিড প্রকল্পে ২,২১৫ কোটির চুক্তি মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনাকে বরণে সমর্থকের ঢল এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বোর্ডের জরুরি বার্তা এবার সেই ভাইরাল রুনাকে গ্রেপ্তার করল ডিবি বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্ত শুরু করল ফিফা উত্তাল দিল্লি দফায় দফায় সংঘর্ষে ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ আত্রাইয়ে সরকারি কৃষি কোয়ার্টারগুলো রক্ষণাবেক্ষণের উদ্যোগ না থাকায় ধ্বংসের মুখে

সেবার বিশ্বকাপ জিতে কেঁদেছিলেন মেসি, এবার কাঁদলেন হেরে

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:২৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৫২৩ বার পড়া হয়েছে

শেষটা আর রূপকথার মতো হলো না। আর্জেন্টিনাকে আরেকটি বিশ্বকাপ উপহার দিয়ে বিদায় নেওয়ার স্বপ্ন অপূর্ণই থেকে গেল লিওনেল মেসির।
চার বছর আগে বিশ্বকাপ জয়ের আনন্দে কেঁদেছিলেন তিনি। এবার ফাইনালে হারের পরও দীর্ঘ সময় নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর নিজেকে সামলাতে পারলেন না। চোখের জলই বলে দিল তার মনের সব কথা।

ফাইনালে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি মেসি। গোটা ম্যাচে তাকে কার্যত নিষ্ক্রিয় করে রাখে স্পেনের রক্ষণভাগ। শেষ মুহূর্তে একটি শট এবং কয়েকটি কর্নার থেকে সুযোগ তৈরি করা ছাড়া স্মরণীয় কিছুই করতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। শেষ পর্যন্ত পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে।

চার বছর আগে কাতারে বিশ্বকাপ জয়ের পর আনন্দাশ্রু ঝরেছিল মেসির চোখে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সেই আবেগ তিনি লুকিয়ে রাখতে পারেননি। এবার পরিস্থিতি ছিল ভিন্ন। বিশ্বকাপ জয়ের স্বাদ তিনি আগেই পেয়েছেন। তাই ম্যাচ শেষে শুরুতে তাকে অনেকটাই শান্ত ও নির্লিপ্ত মনে হচ্ছিল।

কিন্তু সেই দৃঢ়তা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি।
রেফারির শেষ বাঁশি বাজতেই কিছুক্ষণ মাঠের মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন মেসি। দুই হাত কোমরে রেখে চারপাশে তাকিয়ে দেখছিলেন গ্যালারি। স্টেডিয়ামে উপস্থিত অসংখ্য আর্জেন্টিনা সমর্থকের দিকে যেন শেষবারের মতো তাকিয়ে ছিলেন তিনি। কয়েকজন সতীর্থ এসে তাকে জড়িয়ে ধরেন। এরপর ক্লান্ত শরীর নিয়ে মাঠেই বসে পড়েন লিও।

এ সময় এগিয়ে আসেন লামিন ইয়ামাল। ফাইনালের আগে যাদের লড়াই নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল, সেই ইয়ামালই ম্যাচ শেষে মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। ধীরে ধীরে উঠে দাঁড়ান আর্জেন্টাইন মহাতারকা। এরপর সতীর্থদের সঙ্গে মাঠ প্রদক্ষিণ করে সমর্থকদের অভিনন্দন ও ভালোবাসার জবাব দেন। পরে পুরস্কার বিতরণী মঞ্চের দিকেও এগিয়ে যান।

মেসিকে দেখে মনে হচ্ছিল, যত দ্রুত সম্ভব মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরতে চান তিনি। কিন্তু ঠিক তখনই গ্যালারিজুড়ে ধ্বনিত হয়—‘মেসি, মেসি’। হাজারো সমর্থক করতালি আর স্লোগানে বিদায় জানাতে থাকেন তাদের প্রিয় ফুটবলারকে। সেই ভালোবাসার জবাব দিতে গিয়েই আর আবেগ ধরে রাখতে পারেননি মেসি। অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

এটাই যে মেসির শেষ বিশ্বকাপ, তা অনেকটাই স্পষ্ট। তবে আর্জেন্টিনার জার্সিতে তাকে আর দেখা যাবে কি না, সেটিও এখন বড় প্রশ্ন। হয়তো এই বিশ্বকাপ খেলতেই তিনি আন্তর্জাতিক ক্যারিয়ার আরো কিছুদিন দীর্ঘায়িত করেছিলেন। শেষবারের মতো দেশকে বিশ্বকাপ জেতানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

শেষ পর্যন্ত চোখের জল সঙ্গী করেই টানেলের পথে হাঁটলেন লিওনেল মেসি। যদি এটাই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় হয়, তবে সেটি শেষ হলো এক অসমাপ্ত স্বপ্ন আর কোটি ভক্তের হৃদয়ভাঙার গল্প হয়ে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, তবু বহাল সিডিএর প্রকৌশলীরা

সেবার বিশ্বকাপ জিতে কেঁদেছিলেন মেসি, এবার কাঁদলেন হেরে

আপডেট সময় ১১:২৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬