ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

ফেসবুক আইডি ফিরে পেলেন ক্রীড়া উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যায়। তবে তার আইডিটি আগের মতো ভেরিফায়েড (ব্লু টিক) দেখা যায়নি।

বুধবার বিকাল থেকে আসিফ মাহমুদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন শীর্ষ নেতার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছিল না।

আসিফ মাহমুদের ফেসবুক আইডি ফিরলেও হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ অন্যদের আইডি এখনো খুঁজে পাওয়া যায়নি।

এই আইডি ছাড়াও আসিফ মাহমুদের ভেরিফায়েড একটি ফেসবুক পেজ রয়েছে। সেটি সারাক্ষণ সচল ছিল।

ফিরে পাওয়া আইডিতে সর্বশেষ মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুর ১২টা ২৬ মিনিটে স্ট্যাটাস পাওয়া গেছে।

সেখানে তিনি লিখেছেন, ‘২০২৪ ফ্যাসিবাদের পতনের বছর, হাজারো শহিদের আত্মত্যাগের বছর, আমার জীবনের শ্রেষ্ঠ বছর। ২৪ নেমে আসুক বারবার।’

এদিকে আইডি খুঁজে না পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, অনলাইন অ্যাকটিভিস্ট সাইদ আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েমসহ অনেকে।

জানা যায়, হ্যাকার গ্রুপ কর্তৃক আইডি ডিজেবলের শঙ্কা থেকে সতর্কতাস্বরূপ তারা আইডিগুলো ডিঅ্যাক্টিভেট করে রেখেছে।

এরই মধ্যে Crack Platoon-Bangladesh Cyberforce নামে একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে যে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে।’ পেজে বলা হয়, স্বাধীনতাবিরোধী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে সাইদ আব্দুল্লাহর পেজটি ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেসবুক আইডি ফিরে পেলেন ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় ০৭:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫