ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক হাফিজ ইব্রাহিম কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত ব্যারিস্টার মোহাম্মদ মারুফ ইব্রাহিম আর্জেন্টিনার জয়ের আনন্দে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত ইরানের তেল রপ্তানিতে আবারও মার্কিন নিষেধাজ্ঞা রেফারির বিরুদ্ধে ফিফার কাছে ফিক্সিংয়ের অভিযোগ দিল মিশর জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে : ইসি সানাউল্লাহ সেমির টিকেটে চোখ, মরক্কোর প্রতিশোধ নাকি ফরাসি উত্তাপ? অর্থ আত্মসাত ও প্রতারণার মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঝালকাঠিতে এলজিইডির প্রকল্পের দরপত্র মূল্যায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ব্রিটিশ এমপিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, ‘গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এতদিন একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি ও একজন ভুয়া স্পিকার ছিল। পুরো দেশের মানুষ এখন তাদের কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে, এতদিন তাদের মুখ জোর করে বন্ধ করে দেওয়া হয়েছিল।’’

প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপে আগামী  নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া নিয়েও কথা বলেন রূপা হক। এ সময় নতুন বাংলাদেশ দেখে তিনি উৎসাহিত হয়েছেন বলে জানান।

অধ্যাপক ইউনূস তাকে বলেন, পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে- তা হলো এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের মাঝামাঝি। তিনি বলেন, জনগণ কতটুকু সংস্কার চায়, তার ওপর নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নির্ভর করছে।

রূপা হক আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক হাফিজ ইব্রাহিম কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত ব্যারিস্টার মোহাম্মদ মারুফ ইব্রাহিম

ব্রিটিশ এমপিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টার

আপডেট সময় ০৮:১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫