সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

দ্রুত নির্বাচন দিন: সরকারকে ফখরুল

অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সরকারের উদ্দেশে তিনি বলেছেন, অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে উদ্ধার করতে হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ন্যূনতম যে সংস্কারগুলো করার সেগুলো শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন। যে সংকট তা সমাধান হতে পারে নির্বাচনের মধ্য দিয়ে।

তিনি বলেন, চক্রান্ত আবার শুরু হয়েছে। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, কিন্তু ভেঙে ফেলতে পারেনি। বিএনপির রাজনীতি এদেশের জনগণের রাজনীতি।আজকে যারা বলেন- বিএনপি সংস্কার চায় না, তারা ইতিহাস ভুলে গেছে। ৩১ দফা নিয়ে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছে।সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে বলেও মির্জা ফখরুল উল্লেখ করেন।

বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান বাকশাল থেকে মুক্ত করে দেশে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন। আমরা মনে করি, সংস্কার চলমান প্রক্রিয়া। মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে। সংস্কারের নাম করে এমন কিছু হতে দিতে পারি না, যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

দ্রুত নির্বাচন দিন: সরকারকে ফখরুল

আপডেট সময় ০৭:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫