ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০ মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১ নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা চৌদ্দগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, জেলায় আটক ১৯৭ পদ্মা সেতুতে বাসচাপায় তরুণীর মৃত্যু, মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী নারীলোভী এনবিআরের প্রথম সচিব এদিপ বিল্লাহর বিরুদ্ধে বন্ড ও বদলি বাণিজ্যের অভিযোগ রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা

বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে কুপিয়ে জখম

module: NormalModule; touch: (0.5125, 0.5125); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 132.0;

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার এক বন্ধুকে নিয়ে রিকশাভ্যানযোগে রঘুনাথপুর সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার ওপর এ হামলা চালায়।

খবর পেয়ে রাফিউলের সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

রাফিউল ইসলাম বর্তমানে বন্দরের কাস্টমস ওয়েইং স্কেলের দায়িত্বে আছেন। তিনি নেত্রকোনা জেলা সদরের মো. কাজিম উদ্দিন ছেলে।

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান জানান, আজ রাত সাড়ে ৮টার দিকে রাফিউল বেনাপোলের রঘুনাথপুর সড়কে রিকশাভ্যানযোগে তার এক বন্ধুকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় পেচরবাওড় এলাকায় পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত জানান, বেনাপোল কাস্টমস হাউসের একজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা, কেন তাকে কুপিয়ে জখম করেছে তা তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে কুপিয়ে জখম

আপডেট সময় ১২:৪৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪