ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার সঙ্গে জ্বালানি ও খনিজ খাতে ‘ঐতিহাসিক’ অংশীদারত্বের আহ্বান মোদির সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি আর্জেন্টাইন রেফারিরা দায়িত্বে, অস্বস্তিতে এমবাপ্পে? অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই

খুলনা কেএমপি নগরীতে আন্তঃজেলা ডাকাত দলের লিডারসহ গ্রেফতার -২

  • মোঃ- জাকির হোসেন
  • আপডেট সময় ০৫:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৬৫৪ বার পড়া হয়েছে

খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীতে চুরি, ডাকাতি, ছিনতাই রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি পিকআপে ৬/৭ জনের একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে মহানগরীতে প্রবেশ করেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি চৌকস টিম সংঘবদ্ধ ডাকাত দলকে আটকের উদ্দেশ্যে ময়ূর ব্রীজের সামনে চেকপোস্ট শুরু করে। এসময় চেকপোস্টে একটি সন্দেহভাজন পিকআপকে সিগন্যাল দিলে পিকআপটি দ্রুত গতিতে জয়বাংলার মোড়, জিরোপয়েন্ট হয়ে রূপসা ব্রীজের দিকে পালাতে থাকে। পুলিশ পিকআপটির পিছু ধাওয়া করলে একপর্যায়ে পিকআপটি রূপসা ব্রীজের টোল প্লাজার বেরিকেড ভেঙ্গে রূপসা থানাধীন কুদির বটতলা পৌঁছালে স্থানীয় জনগণের সহায়তায় ডাকাতদলের ২ জনকে আটক করতে সমর্থ হয়, বাকিরা পালিয়ে যায়। তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত ৪ টি রামদা, ১টি চাপাতি, ১ টি কাটার, ১ টি লোহার পাইপ, ২ টি রডসহ পিকআপটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নাম ঠিকানা ১) মোঃ মিজানুর রহমান @ মিজান শেখ @ সুমন (৩৫), পিতা-মৃত: এসকেন শেখ, সাং-ইসলামাবাদ, থানা-রামপাল, জেলা-বাগেরহাট, এ/পি সাং-বুড়িগাংনি, থানা-মোল্লারহাট, জেলা-বাগেরহাট এবং ২) ইয়াদ আলী (৩২), পিতা-বরকত আলী, সাং-শংখনগর ফয়লা, থানা-রামপাল, জেলা-বাগেরহট বলে প্রকাশ করে। মিজানুর রহমান @ মিজান শেখ @ সুমন আন্তঃজেলা ডাকাত দলের লিডার বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-২৪, তারিখ-২৩/০১/২০২৫, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস পর্যালোচনা করে মিজানুর রহমান @ মিজান শেখ @ সুমন এর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি এবং দস্যুতার ৮ টি মামলার তথ্য পাওয়া গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার সঙ্গে জ্বালানি ও খনিজ খাতে ‘ঐতিহাসিক’ অংশীদারত্বের আহ্বান মোদির

খুলনা কেএমপি নগরীতে আন্তঃজেলা ডাকাত দলের লিডারসহ গ্রেফতার -২

আপডেট সময় ০৫:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫