ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

সিলেটে সর্ববৃহৎ চোরাচালানের সঙ্গে জব্দ গাড়ির মালিক যুবলীগ নেতা!

সিলেটে অবৈধভাবে ১৪ ট্রাকে আনা প্রায় ২ কোটি টাকার ভারতীয় চিনির চোরাচালানের সঙ্গে জব্দ করা প্রাইভেটকারের মালিকের সন্ধান পেয়েছে পুলিশ ও গোয়েন্দারা। প্রাইভেটকারটি সিলেট মহানগরের যুবলীগ নেতা রুপম আহমদের।

রুপম আহমদ মহানগর যুবলীগের তথ্যও গবেষণা সম্পাদক। তবে এখনো তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। পুলিশের দাবি, তদন্ত চলছে।

একাধিক সূত্র জানায়, ১৪ ট্রাক চিনির সঙ্গে জব্দ প্রাইভেটকারটি যুবলীগ নেতা রুপমের। তিনি গত কয়েকমাস ধরে এই গাড়ি নিয়ে নিয়মিত যাতায়াত করেন। ঘটনার রাতেও এই প্রাইভেট কারে করে যুবলীগ নেতা রুপম সিলেটের বিভিন্ন জায়গায় গিয়েছিলেন।

এদিকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) জানায়, প্রাইভেটকারটি সিলেট থেকে রেজিস্ট্রেশন করা। ১৫০০ সিসির গাড়িটি নিশান ব্রান্ডের। গাড়িটির ট্যাক্স টোকেন ও ফিটনেস যথাক্রমে ২০১৯ সালের অক্টোবর ও নভেম্বর শেষ হয়েছে।

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, অভিযানে আটক ১৪টি ট্রাকে ২ হাজার ১১৪ বস্তা চোরাচালানের পণ্য পাওয়া গেছে। এ ব্যাপারে এসআই মো. সালাহ উদ্দিন বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

সিলেটে সর্ববৃহৎ চোরাচালানের সঙ্গে জব্দ গাড়ির মালিক যুবলীগ নেতা!

আপডেট সময় ১২:৩৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪