ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০ মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১ নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা চৌদ্দগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, জেলায় আটক ১৯৭ পদ্মা সেতুতে বাসচাপায় তরুণীর মৃত্যু, মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী নারীলোভী এনবিআরের প্রথম সচিব এদিপ বিল্লাহর বিরুদ্ধে বন্ড ও বদলি বাণিজ্যের অভিযোগ রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাটে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে শিবগঞ্জ উপজেলার আলিডাঙ্গা ও দক্ষিণ পাঁকা মাস্টারপাড়া এবং ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকায় এ ঘটনা ঘটে।

দুইজন ঝড়-বৃষ্টির সময় আম বাগানে এবং অন্যজন নিজ বাড়ির টিউবওয়েলে গোসল করার সময় বজ্রপাতের শিকার হন।

মৃতরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার আলিডাঙ্গা গ্রামের সুভাষ বোকতের স্ত্রী ববি বোকত (৩২), পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা মাস্টারপাড়া গ্রামের রাকিবুল ইসলামের শিশু কন্যা কবিতা খাতুন (৮) এবং ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি হঠাৎপাড়া আশ্রয়ণ প্রকল্পের ইসলাম আলীর কন্যা আমেনা খাতুন (১০)।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ঝড়বৃষ্টির সময় বাড়ির পাশে আমবাগানে দাঁড়িয়ে ছিলেন ববি বোকত। এ সময় তিনি বজ্রপাতের শিকার হন। কবিতা খাতুন ঝড় বৃষ্টির সময় নিজ বাড়ির টিউবওয়েলে গোসল করছিল। এ সময় সে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যায়।

ভোলাহাট থানার ওসি সুমন কুমার জানান, ভোলাহাট উপজেলার বড়গাছি হঠাৎপাড়া আশ্রয়ণ প্রকল্পের ইসলাম আলীর মেয়ে আমেনা খাতুন বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

আপডেট সময় ১২:১৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪