ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

গৌরীপুরে স্বজনের উদ্যোগে গাছের চারা বিতরণ ও রোপণ উদ্বোধন

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ‘বাঁচতে হলে বাঁচাতে হবে প্রকৃতি’ এ স্লোগানে ১০ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার মাসব্যাপী এ গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ কর্মসূচির উদ্বোধনী দিনে গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।

তিনি বলেন, স্বজন সমাবেশের এ আয়োজন অত্যন্ত চমকপ্রদ ও যুগোপযোগী। গাছ শুধুমাত্র ফল দেয় না, আমাদের বেঁচে থাকার মহামূল্যবান অক্সিজেন দেয়। তাই প্রত্যেকটি গাছকে শিশুর ন্যায় যত্ন করে রাখতে হবে। গাছগুলো বেঁচে থাকলে, আমরা বেঁচে থাকার অক্সিজেন পাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজী সুলতানা, আফরোজা নাসরীন, নুরুল হক, শংকরী রানী দেবনাথ, নাজমা বেগম, সাবিরা আক্তার, দিতি বানু, মিনান নাহার প্রমুখ।

স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, এ মাসে ৮টি উচ্চ বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ৩টি কলেজ ও ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ও তদারকি টিমের মাধ্যমে রোপণ এবং রোপণ পরবর্তী গাছের যত্ন পর্যবেক্ষণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

গৌরীপুরে স্বজনের উদ্যোগে গাছের চারা বিতরণ ও রোপণ উদ্বোধন

আপডেট সময় ০১:০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪