ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

মাদকাসক্ত যুবককে উপদেশ দিতে গিয়ে প্রাণ দিতে হলো জিন্নতকে

মানিকগঞ্জের সিংগাইরে মাদকাসক্ত যুবককে উপদেশ দেওয়াই কাল হলো জিন্নত আলী (৫৫) নামে এক ব্যক্তির। মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে প্রাণ গেল তার।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামের রুবেলের টং দোকানের সামনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত জিন্নত আলী উপজেলার বাঘুলী গ্রামের মৃত জয়নাল আবেদীন মাদবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামের আজাহার আলীর ছেলে বাবুল হোসেনের (২২) মাদকের টাকার জন্য বাবার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এ ঘটনায় প্রতিবেশী বিল্লাল হোসেন ছেলেকে টাকা দিতে নিষেধ করত। এরই জের ধরে গত মঙ্গলবার বিকালে রুবেলের টং দোকানের সামনে বাবুলকে মাদকদ্রব্য খাওয়া থেকে বিরত থাকার উপদেশ দেন জিন্নত আলী। এ সময় বাবুল রাগে ক্ষোভে তাকে সুইচ গিয়ার দিয়ে পেটে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জিন্নত আলীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মারা যান।

বাঘুলি তদন্ত কেন্দ্রের এএসআই নুরুল আমীন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামি গ্রেফতারে অভিযান চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

মাদকাসক্ত যুবককে উপদেশ দিতে গিয়ে প্রাণ দিতে হলো জিন্নতকে

আপডেট সময় ১০:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪