ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

গোল করে স্পেনকে বিশ্বকাপ জেতানোর পর পেলেন বাবার মৃত্যুর খবর

নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেল স্পেন।

কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সেই উচ্ছ্বাসের আবহের স্পেনের অধিনায়ক পেলেন হৃদয়ভাঙার খবর। ম্যাচের আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার বাবা।

মৃত্যুশয্যায় ওলগার বাবার পাশে পরিবারের কেউ-ই থাকতে পারেননি। ওলগার মাসহ পরিবারের সদস্যরা সবাই বিশ্বকাপ ফাইনাল দেখতে স্পেন থেকে অস্ট্রেলিয়ায় চলে আসেন। সেই সময় ওলগার বাবার মৃত্যু হয়।

ওলগার পরিবারের সদস্যরা বিশ্বকাপ ফাইনালের আগেই খবর পান। কিন্তু তারা ওলগাকে কিছু জানাননি। ম্যাচ শেষ হওয়ার পর তারা এ খবর দেন।

বিশ্বকাপ ফাইনালের পর রোববার স্পেনের ফুটবল ফেডারেশন সামাজিক মাধ্যমে জানায় কারমনার বাবার মৃত্যুর খবর। সেখানে বলা হয়, রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে, ওলগা কারমনার বাবার মৃত্যুর খবর। বিশ্বকাপ ফাইনালের পর খবরটি জানতে পেরেছেন এ ফুটবলার। এই গভীর দুঃখের সময়ে ওলগা ও তার পরিবারকে আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা তোমাকে ভালোবাসি ওলগা, স্পেনের ফুটবলে তুমি ইতিহাস।

সোশ্যাল মিডিয়ায় ওলগা জানিয়েছেন, আমি জানতাম না, বিশ্বকাপ ফাইনাল শুরু হওয়ার আগেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। আমি জানি, বাবা আমাকে অনন্য কিছু অর্জন করার শক্তি দিয়েছেন। আমি জানি, তুমি আমার খেলা দেখছিলে। তুমি আমার জন্য গর্বিত। শান্তিতে বিশ্রাম নাও বাবা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

গোল করে স্পেনকে বিশ্বকাপ জেতানোর পর পেলেন বাবার মৃত্যুর খবর

আপডেট সময় ০৪:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩