ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত সহজ করেছে বাংলাদেশ। এখন থেকে পাকিস্তানি নাগরিকরা অনলাইনেও বাংলাদেশের ভিসা পাবেন।

লাহোর চেম্বার অব কমার্স পরিদর্শনকালে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইকবাল খান এ তথ্য জানিয়েছেন। খবর জিও নিউজের।

লাহোর চেম্বার অব কমার্সে দেওয়া বক্তৃতায় রাষ্ট্রদূত বলেন, লাহোরের সভ্যতা ও সংস্কৃতির আলাদা পরিচয়ের প্রয়োজন নেই। বাংলাদেশের জনগণ পাকিস্তানের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো সময়ের দাবি।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আরও বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে লাহোর চেম্বার ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের মানুষ পাকিস্তানকে সম্মানের চোখে দেখে, দুই দেশকেই অর্থনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে হবে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত খুব সহজ করেছে এবং এখন পাকিস্তানের নাগরিকরাও অনলাইনে বাংলাদেশের ভিসা পেতে পারেন।

লাহোর চেম্বারের সভাপতি মিয়া আবু জার শাদ বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চাই, আমাদের প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশ সফরে যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ

পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ

আপডেট সময় ০৯:৩৫:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫