ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

জাপানে বিশ্ববিদ্যালয়ে হাতুড়ি হামলায় আহত ৮

জাপানের টোকিওর একটি বিশ্ববিদ্যালয়ে হাতুড়ি হামলায় আটজন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বিকালে হোসেই বিশ্ববিদ্যালয়ের তামা ক্যাম্পাসে এ হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকে ২২ বছর বয়সি এক ছাত্রকে আটক করেছে পুলিশ। খবর দ্য গার্ডিয়ানের।

খবরে বলা হয়, সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচ এবং দেশটির অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারী একজন সমাজবিজ্ঞানের ছাত্রী। ক্লাস চলাকালীন হাতুড়ি হামলা চালান তিনি।

এনএইচকে জানিয়েছে, আহতদের মাথা থেকে রক্তপাত হতে দেখা গেছে। তাদের চিকিৎসা চলছে।

হামলার কারণ সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী ওই শিক্ষার্থী সহপাঠীদের দ্বারা বুলিংয়ের শিকার হয়ে হতাশ হয়ে পড়েছিলেন। তাই সবার উপর হামলা করেছেন তিনি।

জাপানে কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইন রয়েছে। দেশটিতে মাঝে মাঝে ছুরিকাঘাত এবং কখনও কখনও গুলি চালানোর ঘটনাও ঘটেছে, যার মধ্যে ২০২২ সালের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাও রয়েছে। এ ছাড়া গত ডিসেম্বরে দক্ষিণ-পশ্চিম জাপানের এক রেস্তোরাঁয় এক হাই স্কুলের ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং অন্য একজন আহত হয়।

পরে এ হামলার ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়। ২০১৯ সালে জাপানের কাওয়াসাকি শহরে বাসের জন্য অপেক্ষারত শিশুদের লক্ষ্য করে এক হামলাকারীর তাণ্ডবে এক স্কুলছাত্রীসহ দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

৫১ বছর বয়সি ওই হামলাকারী একদল শিশুদের ওপর গুলি চালিয়ে নিজের ঘাড়ে ছুরিকাঘাত করেছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

জাপানে বিশ্ববিদ্যালয়ে হাতুড়ি হামলায় আহত ৮

আপডেট সময় ০৫:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫