ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

‘নিত্যপণ্যে ভ্যাট বসিয়ে ফ্যাসিস্টের রাস্তায় হাঁটছে সরকার’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উপর নতুন করে ভ্যাট বসিয়ে বর্তমান সরকার বিগত ফ্যাসিস্টদের দেখানো পথেই হাঁটছে।

রোববার সকালে রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে জেএসডির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেএসডি ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালসহ জেএসডির নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে কেবল সরকার বদলের জন্য নয়। সামগ্রিক রাজনীতি ও রাষ্ট্রকাঠামো পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে জুলাই গণঅভ্যুত্থান। কিন্তু আন্দোলনের অগ্রসৈনিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হওয়া, জনগণের পকেট কাটতে ভ্যাট বসানো, আইনশৃঙ্খলা এখনো নিয়ন্ত্রণে না আসায় জনমনে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রশ্ন দেখা দেওয়া অস্বাভাবিক নয়।

তিনি দাবি করেন, আগের রেখে যাওয়া ফ্যাসিস্ট ব্যবস্থা বহাল রেখে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। সরকারকে আরও সতর্ক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জেএসডি নেতাদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, আমরা অতীতে ক্ষমতা পালাবদল দেখেছি, এবার ক্ষমতার রূপান্তর দেখতে চাই।

মহানগর পশ্চিমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার সাজু, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, বোরহান উদ্দিন চৌধুরী রোমান প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ

‘নিত্যপণ্যে ভ্যাট বসিয়ে ফ্যাসিস্টের রাস্তায় হাঁটছে সরকার’

আপডেট সময় ০৯:০১:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫