ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

মদনে আ.লীগ নেতাসহ ২৮ নেতাকর্মী জেলহাজতে

নেত্রকোনার মদন উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীমসহ ২৮ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়ে দিয়েছেন আদালত।

রোববার  নেত্রকোনার চীফ জুডিসিয়িল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসানের আদালত এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী দিদারুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মদন উপজেলার চানগাঁও গ্রামের ছাত্রদল নেতা মদন পৌরশহরে দীর্ঘদিন ধরে একটি ফলের দোকান পরিচালনা করে আসছিলেন। ২০২২ সালের ২৩ এপ্রিল তার দোকানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় ৮ সেপ্টেম্বর শামছুল হক বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরণ আইনে মামলা দায়ের করেন। ওই সময় আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন পান।

পরে রোববার নেত্রকোনার আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

মদনে আ.লীগ নেতাসহ ২৮ নেতাকর্মী জেলহাজতে

আপডেট সময় ০৭:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫