ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

উগান্ডায় নৌকাডুবি, নিহত ২০

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় নৌকাডুবিতে অন্তত ২০ জনের প্রাণহানি। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন।

ভিক্টোরিয়া হ্রদে ডুবে যাওয়া এই নৌকাটিতে তাজা খাবার ও মাছ বহন করা হচ্ছিল এবং ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্য বোঝাই ছিল। খবর আলজাজিরার।

স্থানীয় পুলিশ জানান, বুধবার (২ আগস্ট) সময় ভোর ৫টায় দুর্ঘটনাটি ঘটে এবং সেই সময় নৌকাটি কাঠকয়লা, তাজা খাবার এবং মাছ বহন করছিল।

আগে টুইটার নামে পরিচিত সামাজিকমাধ্যম প্ল্যাটফরম এক্সে দেওয়া এক বার্তায় পুলিশ জানিয়েছে, “ওভারলোডিং ও খারাপ আবহাওয়ার জন্য নৌকাডুবির এ ঘটনা ঘটে।”

দুর্ঘটনার পর ৯ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, “নৌপথে ভ্রমণের সময় সর্বদা লাইফ জ্যাকেট পরিধান করতে আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি এবং একই সঙ্গে নৌযানগুলোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বা পণ্যবোঝাই না করতেও পরামর্শ দিচ্ছি।”

ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকার অন্যতম বৃহত্তম হ্রদ। এ হ্রদটি উগান্ডা, কেনিয়া ও তানজানিয়ার মধ্যে অবস্থিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

উগান্ডায় নৌকাডুবি, নিহত ২০

আপডেট সময় ০১:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩