ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

সুস্থ হয়ে নির্বাচনী মঞ্চে ফিরলেন এরদোয়ান

সুস্থ হয়ে আবারও নির্বাচনী প্রচারণায় ফিরেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত সপ্তাহে পেটের সংক্রমণে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

শনিবার (২৯ এপ্রিল) তুরস্কের পূর্বদিকের বন্দর শহর ইজমিরে একটি জনসভায় অংশ নেন এরদোয়ান। পূর্ণ প্রাণচঞ্চলতা ও উদ্যোম নিয়ে হাজার হাজার সমর্থকের উদ্দেশ্যে এদিন ভাষণ দেন তিনি।

ইজমিরের ওই জনসভায় এরদোয়ানের সমর্থকরা তাকে পতাকা নেড়ে স্বাগতম জানান। প্রখর রোদের মধ্যে প্রেসিডেন্ট এরদোয়ানের জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করেন তারা।

গত মঙ্গলবার (২৫ এপ্রিল) একটি লাইভ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন এরদোয়ান। ওই সময় সাক্ষাৎকার অনুষ্ঠান শেষ না করেই চলে যেতে বাধ্য হন তিনি। এরপর টানা তিনদিন কোনো জনসভায় অংশ নিতে পারেননি ৬৯ বছর বয়সী এরদোয়ান।

কিন্তু গতকালের জনসভায় তার মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি।

আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানের জন্য এবারের নির্বাচনটি অন্যতম কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য এক হয়েছে দেশটির সব বড় বিরোধীদলগুলো।

বন্দর নগরী ইজমিরের জনসভায় এরদোয়ান প্রায় ৪০ মিনিট কথা বলেন। কঠোর স্বরে তিনি বিরোধীদলগুলোর সমালোচনা করেন, জঙ্গিবাদের আশঙ্কার কথা বলেন। তিনি দাবি করেন, শুধুমাত্র তার নেতৃত্বেই তুরস্ক উন্নতি করতে পারবে।

অসুস্থ হয়ে পড়ায় নির্বাচনে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সুস্থ হয়ে ফিরেই আবারও নিজের পুরোনো রূপে আবির্ভূত হন তিনি।

সেখানে উপস্থিত এরদোয়ানের কয়েকজন সমর্থক সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেন। তাদের একজন ৪২ বছর বয়সী দুই সন্তানের মা গুরবেত দোস্তম। এরদোয়ানের অসুস্থতার খবর শুনে তিনি শঙ্কিত হয়ে পড়েছিলেন জানিয়ে বলেছেন, ‘আমি যখন তার অসুস্থতার খবরটি শুনি। আমি আল্লাহকে বলেছিলাম তার অসুস্থতা যেন আমাকে দেন। আমি তার কষ্ট নিতে রাজী আছি। তিনি আমাদের সব দিয়েছেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

সুস্থ হয়ে নির্বাচনী মঞ্চে ফিরলেন এরদোয়ান

আপডেট সময় ০১:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩