ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা

পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে দুঃসংবাদ দিল আইএমএফ

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে ২০২৩-২৪ অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি কেমন হবে এ নিয়ে নতুন করে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, চলমান অর্থ বছরে ইসলামাবাদের জিডিপি প্রবৃদ্ধি হবে মাত্র ০ দশমিক ৫ শতাংশ।

এর আগের পূর্বাভাসে প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশ হবে বলেছিল আইএমএফ। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে পূর্বাভাসটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে সংস্থাটি।

বিশ্বের পঞ্চম সর্বোচ্চ জনবহুল দেশ পাকিস্তানে মূল্যস্ফীতি ধারণার চেয়েও বেশি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আইএমএফ। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানে মূল্যস্ফীতি ২৭ শতাংশ ছাড়িয়ে যাবে। এছাড়া দেশটিতে বেকারত্বের হার বেড়ে প্রায় ৭ শতাংশে পৌঁছাতে পারে। যা গত অর্থ বছরের তুলনায় বেশি।

এদিকে বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পাকিস্তানের জিডিপির প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়ার পর নিজেদের পূর্বাভাস প্রকাশ করেছে আইএমএফ। ওই দু’টি সংস্থার মতো ওয়াশিংটনভিত্তিক এ আর্থিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলমান অর্থ বছরের পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় থমকে থাকবে।

তবে আগামী অর্থ বছরে দেশটির অর্থনীতির চাকা কিছুটা সচল হতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে দুঃসংবাদ দিল আইএমএফ

আপডেট সময় ১২:৪৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩