ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা

‘অনলাইনে সেনা নিয়োগ’ বিলের অনুমোদন দিল রাশিয়ার পার্লামেন্ট

সেনা সমাবেশ ও সেনা নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে রাশিয়া। দেশটি আগে সেনা সমাবেশের জন্য হাতে হাতে নির্ধারিত ব্যক্তির কাছে নোটিশ পৌঁছে দিত। তবে সামনে থেকে আর হাতে নয়— অনলাইনের মাধ্যমে নোটিশ পাঠানো হবে। এ সংক্রান্ত একটি বিল রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় তোলা হয়। যেটি মঙ্গলবার (১১ এপ্রিল) সর্বসম্মতিক্রমে পাশ করেছেন দেশটির আইনপ্রণেতারা।  

গত বছর ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ৩ লাখ সেনা সমাবেশের ঘোষণা দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সময় হাতে নোটিশ পৌঁছে দেওয়া হয়। কিন্তু যুদ্ধ থেকে বাঁচতে ওই নোটিশ গ্রহণ না করে অনেকে পালিয়ে যান। এ বিষয়টি আটকাতে এখন অনলাইন বা ইলেকট্রনিক নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সেনাবাহিনী।

এছাড়া এ বিলটি নতুন সেনা নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রতি বছর দুইবার ১৮ থেকে ২৭ বছর বয়সীদের সেনাবাহিনীতে যুক্ত করে রাশিয়া।

নিম্নকক্ষে বিলটি পাশ হওয়ায় এখন এটি যাবে উচ্চকক্ষে। সেখানেও এটি সর্বসম্মতিক্রমে পাশ হবে বলে ধারণা করা হচ্ছে। এরপর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষরের মাধ্যমে বিলটি কার্যকর হবে।

এদিকে অভিযোগ উঠেছে, ইউক্রেনে যুদ্ধ করতে দ্রুত সময়ের মধ্যে সেনা সমাবেশ শেষ করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রুশ প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পেসকোভ দাবি করেছেন, সেনাবাহিনীকে আধুনিকায়ন করার অংশ এটি।

নতুন বিল অনুযায়ী, নির্দিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করে নোটিশ জারি করা হবে এবং এটি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রকাশের পরই এটি কার্যকর হয়ে যাবে। এরপর নোটিশগুলো অনলাইনের মাধ্যমে সেসব নির্দিষ্ট ব্যক্তির কাছে পাঠানোর সঙ্গে সঙ্গে ধরে নেওয়া হবে তিনি এটি বুঝে পেয়েছেন। ফলে তাৎক্ষণিক ওই ব্যক্তিকে স্থানীয় সেনা ক্যাম্পে যোগাযোগ করতে হবে।

যাদের নামে এ নোটিশ ইস্যু করা হবে তারা বিদেশে যেতে পারবেন না, বাড়ি-সম্পত্তি বিক্রি করতে পারবেন না এবং তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

‘অনলাইনে সেনা নিয়োগ’ বিলের অনুমোদন দিল রাশিয়ার পার্লামেন্ট

আপডেট সময় ১২:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩