ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোহাগের রহস্যজনক মৃত্যু: তালেব ভাইজানের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন? মাদক-জুয়া থেকে কথিত অর্থ লেনদেন, মুগদা ফাঁড়ি ঘিরে গুরুতর অভিযোগ বাসাইলের বাসুলিয়ায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নারী পথচারীর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান শ্রীপুর উপজেলা ও পৌর প্রশাসন বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি : শফিকুর রহমান চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট ইতালির বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল মমি করা কুমিরের মাথা বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল তিনজনের, এখনো নিখোঁজ ১ আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

‘শিশুবক্তা’ রফিকুলের বিরুদ্ধে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন সিআইডির পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম।

বুধবার(১২ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে তিনি এ সাক্ষ্য দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বিষয়টি জানিয়েছেন। এদিন আসামি রফিকুল ইসলামকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আদালত আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন।

২০২১ সালের ৮ এপ্রিল রফিকুলের বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। র‍্যাব-১ এর নায়েব সুবেদার আব্দুল খালেক বাদী হয়ে মামলাটি করেন। পরে ওই বছরের ৩০ জুন মাদানীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল হক। মামলায় ১৯ জনকে সাক্ষী করা হয়।

২০২২ সালের ২৬ জানুয়ারি মামলায় রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন। মামলার অভিযোগে বলা হয়, রফিকুল ইসলাম মাদানী ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। দেশের সাধারণ মানুষ এসব বক্তব্যের কারণে বিভ্রান্ত হচ্ছেন। বিভ্রান্ত হয়ে তারা দেশের সম্পত্তির ক্ষতি করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোহাগের রহস্যজনক মৃত্যু: তালেব ভাইজানের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন?

‘শিশুবক্তা’ রফিকুলের বিরুদ্ধে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

আপডেট সময় ০৩:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২