ঢাকা ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সানাউল-সলিম সিন্ডিকেটে জিম্মি বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-২ কর কমিশনার আবদুর রকিবের বিরুদ্ধে হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ নওগাঁয় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী আটক দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৭ নওগাঁর পোরশায় ট্যাপেন্টাডলের বড় চালানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের পর শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর প্রত্যাহার কালিহাতীতে পরোয়ানাভুক্ত আসামি ও কুখ্যাত চোর লিজন গ্রেপ্তার মনোহরগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৭

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত গাউটেং প্রদেশের ওয়েডেলা টাউনশিপের একটি পানশালায় (বার) বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

এ হত্যাকাণ্ডের পর অপরাধীদের ধরতে রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশাল তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির পুলিশ।

দক্ষিণ আফ্রিকা পুলিশ সার্ভিস জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে একটি সংঘবদ্ধ দল একে-৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে পানশালাটিতে হামলা চালায়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা প্রথমে বাইরে বসে থাকা মদ্যপানরত লোকদের ওপর গুলি ছোড়ে এবং পরে ভেতরে ঢুকে হামলা অব্যাহত রাখে। ঘটনাস্থলেই ১৩ জন পুরুষ ও চারজন নারীর মৃত্যু হয়।

জরুরি চিকিৎসাসেবা প্রদানকারীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মৃত ঘোষণা করেন। আহত ১৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য মতে, এই হামলায় জড়িত সন্দেহে আটজন সশস্ত্র ব্যক্তির সন্ধান করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই হামলা বা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়।

ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানাউল-সলিম সিন্ডিকেটে জিম্মি বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-২

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৭

আপডেট সময় ০১:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬