ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিহাতীতে পরোয়ানাভুক্ত আসামি ও কুখ্যাত চোর লিজন গ্রেপ্তার মনোহরগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল কুমিল্লায় পুলিশের রাতভর সাঁড়াশি অভিযানে আটক ২৫৪ বল চুরি করে গোল ইয়ামালের, জানালেন গোলের পেছনের রহস্য মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুট: ৯ জন গ্রেপ্তার, উদ্ধার দুই ট্রাক মালামাল দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে : মাহদী আমিন সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ যুক্তরাষ্ট্রে নরইস্টারের তাণ্ডব: একজনের মৃত্যু, হাজারো মানুষ বিদ্যুৎহীন, বাতিল শতাধিক ফ্লাইট ‘চাঁদা না দেওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে নরইস্টারের তাণ্ডব: একজনের মৃত্যু, হাজারো মানুষ বিদ্যুৎহীন, বাতিল শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে মৌসুমের প্রথম শক্তিশালী সামুদ্রিক ঝড় ‘নরইস্টার’। ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। ঝড়ের প্রভাবে নিউইয়র্ক, বোস্টন এবং ফিলাডেলফিয়াসহ বিস্তীর্ণ অঞ্চলে বিরাজ করছে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া।

এতে গতকাল শনিবার হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ব্রুকলিনে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। ঝোড়ো বাতাসে একটি গাছ তাঁর ওপর উপড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এছাড়াও শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নিউইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড ও পেনসিলভানিয়ায় ৬০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজডটকম এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনে লং আইল্যান্ডে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এতে আরও দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে।

গভর্নর ক্যাথি বলেন, কিছু এলাকায় ২০ ফুট বা প্রায় ৬ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি শহরটির বাসিন্দাদের সতর্ক করে বলেন, ঝোড়ো বাতাসে বিদ্যুতের তার ছিঁড়ে পড়তে পারে। তাই প্রয়োজন না হলে বাসিন্দাদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন তিনি।

ঝড়বৃষ্টির কারণে স্থানীয় সময় শনিবার সকালে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। শুধু বোস্টনের লোগান বিমানবন্দরেই ২৫৩টি ফ্লাইট বাতিল হয়েছে। পুরো অঞ্চলেই ফ্লাইট চলাচলে দেরি হচ্ছিল বলে জানিয়েছে ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার।

জেট ব্লু, ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনসসহ বড় কয়েকটি বিমান সংস্থা যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। তবে যাত্রীরা অতিরিক্ত ফি ছাড়া ফ্লাইট পরিবর্তনের সুযোগ পাচ্ছেন।

সূত্র: এএফপি, এপি, ডয়েচে ভেলে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে পরোয়ানাভুক্ত আসামি ও কুখ্যাত চোর লিজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে নরইস্টারের তাণ্ডব: একজনের মৃত্যু, হাজারো মানুষ বিদ্যুৎহীন, বাতিল শতাধিক ফ্লাইট

আপডেট সময় ১১:৩৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬