ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী আটক দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৭ নওগাঁর পোরশায় ট্যাপেন্টাডলের বড় চালানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের পর শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর প্রত্যাহার কালিহাতীতে পরোয়ানাভুক্ত আসামি ও কুখ্যাত চোর লিজন গ্রেপ্তার মনোহরগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল কুমিল্লায় পুলিশের রাতভর সাঁড়াশি অভিযানে আটক ২৫৪ বল চুরি করে গোল ইয়ামালের, জানালেন গোলের পেছনের রহস্য

মনোহরগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন এবং সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু।

এ সময় আরও বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ মেহেদী।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী আটক

মনোহরগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১২:১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬