ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিআরটিএ ট্রাস্ট বোর্ডের চেক হস্তান্তর শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে : প্রতিমন্ত্রী ইশরাক ইয়াবা উদ্ধারের পর থানা ঘেরাও, চাপের মুখে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অভিযোগ জমি বিরোধে রাতের আঁধারে কৃষকের ‘সর্বনাশ’ করলেন কৃষক লীগ নেতা আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী

শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের জাইটপাড়া গ্রামের পদ্মা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নদীতীরবর্তী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা নদীর ভাঙনে প্রতিবছর একই স্থান থেকে অন্য স্থানে বসতবাড়ি সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন নদীতীরবর্তী মানুষ। নদীভাঙনে মানুষের বসতভিটা, ফসলি জমি ও সরকারি বিদ্যালয় বিলীন হয়েছে এবং বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে স্থানীয় সড়ক ও যোগাযোগব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙন অব্যাহত থাকলে এলাকার মানুষের জীবন-জীবিকা ও সম্পদের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা।

বক্তারা আরও বলেন, ভাঙন ঠেকাতে সাময়িক ব্যবস্থা নয়, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

জাইটপাড়া গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর বলেন, “আমার ২২ বিঘা জমিতে ফসল চাষ করে পরিবার চালাতাম। নদীভাঙনের কারণে পদ্মা নদীতে আমার ২২ বিঘা ফসলি জমি বিলীন হয়ে গেছে। এখন কোনো উপায় না পেয়ে হরেক রকমের ব্যবসা করছি। আমরা এখনো নদীর তীরে বসবাস করছি। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ না হলে আমাদের বসতবাড়িও বিলীন হয়ে যাবে।”

মানববন্ধন থেকে পদ্মা নদীর ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণসহ নদীতীরবর্তী মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী

শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৯:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬