ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরটিএ কর্মকর্তা সুব্রত দেবনাথের বিরুদ্ধে শত কোটি টাকার অনিয়মের অভিযোগ এনবিআরের ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ওলামা দলের বিক্ষোভ শিবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ গোপালগঞ্জে জমি দখল ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, শাহিদুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটিতে মানসুর সাকী-রহমাতুল্লাহ গরিবের ক্লিনিক ভাঙায় দুষ্কৃতকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের বড়লেখায় ইসলামী ছাত্রশিবিরের ছাত্র গণজমায়েত, বর্তমান সরকারের সমালোচনা ও সংস্কারের দাবি প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী আওয়ামী দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

শিবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার মানাকশা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সাহাপাড়া বাজারের মোবাইল টাওয়ারের পশ্চিম পাশে মোস্তফা মার্কেটের পেছনে এবং সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পূর্ব পাশ থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর হরেন্দ্রনাথ দেবদাস, এএসআই মো. রেজাউল করিমসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

এ সময় আটক দুজনের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিএ কর্মকর্তা সুব্রত দেবনাথের বিরুদ্ধে শত কোটি টাকার অনিয়মের অভিযোগ

শিবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২

আপডেট সময় ০৬:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬