ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেঘনা নদীতে ট্রলারডুবি: হোমনার একই পরিবারের তিনজনের দাফন কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা, আহত ২২ জনবল চাহিদা পূরণে জাপানের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বাংলাদেশ: মঈন খান যাত্রীক নাট্যগোষ্ঠীকে নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সম্মাননা দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যানগাড়ি, চালক নিহত টানা বৃষ্টিতে কোমরপানিতে তলিয়ে গেছে ব্যাংকক, রেড অ্যালার্ট জারি সিনেমায় নয়, চাঁদাবাজির অভিযোগে পুলিশের জালে অভিনেত্রী আত্রাই মহিলা কলেজে এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা ও নবীনবরণ সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার : তথ্য উপদেষ্টা এবার ডিজেল রপ্তানি বন্ধে যে সিদ্ধান্ত জানালেন ট্রাম্প

দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যানগাড়ি, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানগাড়ি রাস্তার পাশের পুকুরে পড়ে মো. সুজন মিয়া (২৬) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা এক নারী যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারসংলগ্ন হালির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন মিয়া রাজিবপুর উপজেলার বালিয়ামারি ক্যাম্পপাড়া গ্রামের শহীদ আলীর ছেলে। তিনি পেশায় ভ্যানচালক এবং দুই কন্যাসন্তানের বাবা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সুজন মিয়া একজন যাত্রী নিয়ে তারাটিয়া বাজারের দিকে আসছিলেন। গন্তব্যে পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়িটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।

স্থানীয়রা সুজন মিয়াকে উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে আসেন। পরে তার মাথায় পানি দেওয়া হয়। এ সময় তিনি অচেতন হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত নারী যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

পরে সুজনের সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে নম্বর সংগ্রহ করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার পরিচয় নিশ্চিত হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনার কিছুক্ষণ আগে সুজন মিয়াকে একজন যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যেতে দেখা যায়। তারাটিয়া বাজারের কিছুটা আগে হালির মোড়সংলগ্ন এলাকায় হঠাৎ দুর্ঘটনাটি ঘটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেঘনা নদীতে ট্রলারডুবি: হোমনার একই পরিবারের তিনজনের দাফন

দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যানগাড়ি, চালক নিহত

আপডেট সময় ০৪:২২:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬