ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেঘনা নদীতে ট্রলারডুবি: হোমনার একই পরিবারের তিনজনের দাফন কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা, আহত ২২ জনবল চাহিদা পূরণে জাপানের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বাংলাদেশ: মঈন খান যাত্রীক নাট্যগোষ্ঠীকে নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সম্মাননা দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যানগাড়ি, চালক নিহত টানা বৃষ্টিতে কোমরপানিতে তলিয়ে গেছে ব্যাংকক, রেড অ্যালার্ট জারি সিনেমায় নয়, চাঁদাবাজির অভিযোগে পুলিশের জালে অভিনেত্রী আত্রাই মহিলা কলেজে এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা ও নবীনবরণ সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার : তথ্য উপদেষ্টা এবার ডিজেল রপ্তানি বন্ধে যে সিদ্ধান্ত জানালেন ট্রাম্প

আত্রাই মহিলা কলেজে এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা ও নবীনবরণ

নওগাঁর আত্রাই মহিলা কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘সংবর্ধনা ও নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় মহিলা কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আত্রাই মহিলা কলেজের পক্ষ থেকে এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা দেওয়া হয়।

আত্রাই মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আবু মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আত্রাই মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জিয়াউল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। আত্রাই মহিলা কলেজ এই অঞ্চলের নারী শিক্ষার প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের কেবল আনুষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই চলবে না, বরং সৎ, নীতিবান ও সুশিক্ষিত নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের মেধা ও নিষ্ঠাই আমাদের আগামীর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কলেজের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন এবং আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সহ-সভাপতি এস এম মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেঘনা নদীতে ট্রলারডুবি: হোমনার একই পরিবারের তিনজনের দাফন

আত্রাই মহিলা কলেজে এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা ও নবীনবরণ

আপডেট সময় ০৩:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬