ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গরিবের ক্লিনিক ভাঙায় দুষ্কৃতকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের বড়লেখায় ইসলামী ছাত্রশিবিরের ছাত্র গণজমায়েত, বর্তমান সরকারের সমালোচনা ও সংস্কারের দাবি প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী আওয়ামী দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনা নদীতে ট্রলারডুবি: হোমনার একই পরিবারের তিনজনের দাফন কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা, আহত ২২ জনবল চাহিদা পূরণে জাপানের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বাংলাদেশ: মঈন খান যাত্রীক নাট্যগোষ্ঠীকে নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সম্মাননা দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যানগাড়ি, চালক নিহত টানা বৃষ্টিতে কোমরপানিতে তলিয়ে গেছে ব্যাংকক, রেড অ্যালার্ট জারি

যাত্রীক নাট্যগোষ্ঠীকে নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সম্মাননা

মহীয়সী নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে মঞ্চনাটক পরিবেশনের জন্য কুমিল্লার যাত্রীক নাট্যগোষ্ঠীকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা জানিয়েছে নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশন।

সম্প্রতি কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যাত্রীক নাট্যগোষ্ঠীর পরিবেশনায় নবাব ফয়জুন্নেছার জীবন ও কর্মভিত্তিক নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটির সফল মঞ্চায়ন শেষে আয়োজিত অনুষ্ঠানে নাট্যদলের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। এ ছাড়া অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা ও কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব অ্যাডভোকেট শহিদুল হক স্বপ্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ ফজলে ইলাহী ফয়সল ও সাধারণ সম্পাদক মো. আজাদ সরকার লিটনের নেতৃত্বে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ যাত্রীক নাট্যগোষ্ঠীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় ফাউন্ডেশনের অন্যান্য সদস্য এবং কুমিল্লার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নবাব ফয়জুন্নেছার মহতী জীবন, শিক্ষা বিস্তারে অবদান ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নাটকটির মাধ্যমে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। তাঁর জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, যাত্রীক নাট্যগোষ্ঠীর এ ধরনের গুণী ও ঐতিহাসিক বিষয়ভিত্তিক পরিবেশনা কুমিল্লার নাট্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গরিবের ক্লিনিক ভাঙায় দুষ্কৃতকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের

যাত্রীক নাট্যগোষ্ঠীকে নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সম্মাননা

আপডেট সময় ০৪:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬