ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গরিবের ক্লিনিক ভাঙায় দুষ্কৃতকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের বড়লেখায় ইসলামী ছাত্রশিবিরের ছাত্র গণজমায়েত, বর্তমান সরকারের সমালোচনা ও সংস্কারের দাবি প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী আওয়ামী দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনা নদীতে ট্রলারডুবি: হোমনার একই পরিবারের তিনজনের দাফন কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা, আহত ২২ জনবল চাহিদা পূরণে জাপানের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বাংলাদেশ: মঈন খান যাত্রীক নাট্যগোষ্ঠীকে নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সম্মাননা দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যানগাড়ি, চালক নিহত টানা বৃষ্টিতে কোমরপানিতে তলিয়ে গেছে ব্যাংকক, রেড অ্যালার্ট জারি

মেঘনা নদীতে ট্রলারডুবি: হোমনার একই পরিবারের তিনজনের দাফন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় কুমিল্লার হোমনার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজন নিখোঁজ হন।

নিখোঁজদের মধ্যে সজিব (২৭), তার স্ত্রী সামিনা (১৮) ও ছেলে সামিন (৬)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আরেক সদস্য হেলাল উদ্দিন (৫০) এখনো নিখোঁজ রয়েছেন।

গত ২৪ সেপ্টেম্বর বৈদ্যেরবাজারসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১৩ জনের কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। একই ঘটনায় রায়েলা বেগম (৬০) নামে আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হোমনার শ্রীমদ্দি গ্রামে জানাজা শেষে সজিব, সামিনা ও সামিনকে শ্রীমতি চরেগাঁও কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গরিবের ক্লিনিক ভাঙায় দুষ্কৃতকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের

মেঘনা নদীতে ট্রলারডুবি: হোমনার একই পরিবারের তিনজনের দাফন

আপডেট সময় ০৪:৫৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬