পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর, শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের সামনে অনুষ্ঠিত সভায় দেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও জননিরাপত্তা রক্ষার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর-কাঠালিয়ার গণমানুষের নেতা, ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপি।
স্বৈরাচারবিরোধী আন্দোলনের দীর্ঘ সংগ্রামে রাজাপুর-কাঠালিয়ার রাজপথে যিনি সাহস ও দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন, জেল-জুলুম ও নানা প্রতিকূলতার মধ্যেও যিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকেছেন—সেই রফিকুল ইসলাম জামালের উপস্থিতি কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভাপতিত্ব করেন ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওলানা কাজী সেলিম রেজা। সার্বিক সঞ্চালনা করেন ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ শাহ মো. নেসারুল হক, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার প্রমুখ।
এ সময় ওলামা দলের ঢাকা উত্তর ও দক্ষিণ এবং বিভিন্ন জেলা থেকে আগত শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাওলানা মো. আবদুল মোতালেব স্টাফ রিপোর্টার 




















