ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী বাঞ্ছারামপুর পৌরসভায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গ্রিসে ভবন ধসে ৬ জনের মৃত্যু বিআরটিএ কর্মকর্তা সুব্রত দেবনাথের বিরুদ্ধে শত কোটি টাকার অনিয়মের অভিযোগ এনবিআরের ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ওলামা দলের বিক্ষোভ শিবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ গোপালগঞ্জে জমি দখল ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, শাহিদুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটিতে মানসুর সাকী-রহমাতুল্লাহ

গ্রিসে ভবন ধসে ৬ জনের মৃত্যু

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় একটি ভবন ধসে ছয়জন মারা গেছেন। শুক্রবার সকালে বিস্ফোরণের পর ভবনটি ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।

গ্রিক সংবাদমাধ্যম প্রথো থেমা-র প্রতিবেদনে বলা হয়েছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে নিখোঁজদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান চালায় দেশটির ফায়ার সার্ভিসের বিশেষ উদ্ধারকারী দল। শনিবার উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে সর্বশেষ দুটি মরদেহ উদ্ধার করেন। এর মধ্য দিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছয়ে পৌঁছায়।

উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের বিশেষ প্রশিক্ষিত সদস্যদের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধারকারী কুকুর ব্যবহার করা হয়। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা শনাক্ত করতে উদ্ধারকারীরা বিশেষ জিওফোন ও ক্যামেরা ব্যবহার করেন।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে বিস্ফোরণের পর ভবনটি ধসে পড়ে। বিস্ফোরণের সম্ভাব্য কারণ হিসেবে প্রাকৃতিক গ্যাসের লিকেজের বিষয়টি সামনে এসেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল কাজ করছে। ধসে পড়া ভবনের আশপাশের এলাকাতেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

গ্রিসে ভবন ধসে ৬ জনের মৃত্যু

আপডেট সময় ০৭:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬