ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী বাঞ্ছারামপুর পৌরসভায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গ্রিসে ভবন ধসে ৬ জনের মৃত্যু বিআরটিএ কর্মকর্তা সুব্রত দেবনাথের বিরুদ্ধে শত কোটি টাকার অনিয়মের অভিযোগ এনবিআরের ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ওলামা দলের বিক্ষোভ শিবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ গোপালগঞ্জে জমি দখল ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, শাহিদুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটিতে মানসুর সাকী-রহমাতুল্লাহ

বাঞ্ছারামপুর পৌরসভায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার আছাদনগর এলাকায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

শনিবার বিকেলে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার এসআই মমিন, এসআই রহমান, অজয় কৃষ্ণ দাসসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন দরিয়াদৌলত ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি জাহিদ হোসেন অপু, বিএনপি নেতা মো. মীর শাহীনুর ইসলাম, মো. হাজী নসু মিয়া, বেদন মিয়া, বিল্লাল হোসেন, মো. শামীম মিয়াসহ এলাকার সর্বস্তরের জনগণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাঞ্ছারামপুরকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

বাঞ্ছারামপুর পৌরসভায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬